ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
১০ আগস্ট ২০২৬, ২৩:১৬ আপডেট : ১০ আগস্ট ২০২৬, ২৩:১৬

কয়েক মাস ধরে চলা যুদ্ধের ফলে মার্কিন ও ইসরায়েলি হামলায় হওয়া ক্ষতির জন্য তেহরান ক্ষতিপূরণ দাবি করার পর, পাল্টা ইরানের কাছেও ক্ষতিপূরণ চাওয়া হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প জানান, ইরান এখন ক্ষতিপূরণ দাবি করছে, যা এর আগে কোনও আলোচনা বা বৈঠকে তারা কখনও উল্লেখ করেনি।

বিবৃতিতে ট্রাম্প বলেন, ইরান তাদের রাস্তার পাশের বোমায় এবং বিভিন্ন সংঘাতের মাধ্যমে যাদের হত্যা ও গুরুতর আহত করেছে, যার মধ্যে ইউএসএস কোল হামলায় নিহতদের পরিবার এবং যুদ্ধে নিহত আরও হাজার হাজার মানুষ অন্তর্ভুক্ত, তাদের জন্য আমিও একইভাবে ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করছি।

ট্রাম্প আরও বলেন, গত ৫০ বছরে ইরানে নিহত বিক্ষোভকারীদের পরিবারের পাশাপাশি গত পাঁচ মাসে নিহত ৫২ হাজার মানুষের পরিবারকেও ইরানের ক্ষতিপূরণ দেওয়া উচিত।

তিনি জানান, ভবিষ্যতে তেহরানের সঙ্গে যেকোনও আলোচনায় এই দাবির বিষয়টি অন্তর্ভুক্ত করার জন্য তিনি তার প্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন।

সূত্র: আল জাজিরা

/এএ/
সম্পর্কিত
শেষ মুহূর্তে বাতিল হংকংয়ের মেগা ফ্যানস এক্সপো, বিমানবন্দরে আটকের অভিযোগ জাপানি তারকাদের
আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪, আহত ৩০
বাহরাইনে মার্কিন রাডার ধ্বংসের দাবি ইরানের
সর্বশেষ খবর
ফোন করে বাড়িতে ডেকে শ্রমিক দল নেতা হত্যা, সাবেক স্ত্রী-শ্যালিকাসহ গ্রেফতার ৩
ফোন করে বাড়িতে ডেকে শ্রমিক দল নেতা হত্যা, সাবেক স্ত্রী-শ্যালিকাসহ গ্রেফতার ৩
শেষ মুহূর্তে বাতিল হংকংয়ের মেগা ফ্যানস এক্সপো, বিমানবন্দরে আটকের অভিযোগ জাপানি তারকাদের
শেষ মুহূর্তে বাতিল হংকংয়ের মেগা ফ্যানস এক্সপো, বিমানবন্দরে আটকের অভিযোগ জাপানি তারকাদের
হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন, নুহাশ পল্লীতে পাঠক-ভক্তদের মিলনমেলা
হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন, নুহাশ পল্লীতে পাঠক-ভক্তদের মিলনমেলা
বাংলাদেশকে ভাবনায় নিয়ে আবারও ভারতের মুখোমুখি হতে চায় পাকিস্তান, কেন?
বাংলাদেশকে ভাবনায় নিয়ে আবারও ভারতের মুখোমুখি হতে চায় পাকিস্তান, কেন?
সর্বাধিক পঠিত
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
ভারত থেকে দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা: ১৪ জন গ্রেফতার
ভারত থেকে দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা: ১৪ জন গ্রেফতার
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা