শিশুকে বাইরে একা খেলতে দেওয়া অপরাধ? এক মার্কিন দম্পতির লড়াইয়ের গল্প

আন্তর্জাতিক ডেস্ক
১৫ আগস্ট ২০২৬, ০৮:৪৩আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ০৮:৪৩

আটলান্টার বাসিন্দা ম্যালারি শার্লি তার ছয় বছর বয়সী ছেলেকে বাড়ির কাছের পার্কে একা স্কুটার চালাতে দিয়েছিলেন। এর পরপরই তার বাড়িতে হাজির হন ফাল্টন কাউন্টির শিশু সুরক্ষা দফতরের কর্মকর্তা। অভিযোগ, শিশুকে পর্যাপ্ত নজরদারি ছাড়া বাইরে যেতে দেওয়া হয়েছিল। শুরু হয় আইনি তদন্ত। গ্রেফতার বা সন্তান হারানোর আতঙ্কে ছেলেকে ঘরে বন্দি করে ফেলেন ওই দম্পতি, যার নেতিবাচক প্রভাব পড়ে শিশুটির মানসিক স্বাস্থ্যে।

যুক্তরাষ্ট্রের বাল্ডউইন বা সিলভার স্প্রিংসের মতো একাধিক শহরে পার্ক বা দোকানে শিশুদের একা যেতে দিয়ে তদন্ত বা গ্রেফতারের মুখোমুখি হয়েছেন অনেক অভিভাবক। তবে মনোবিজ্ঞানীদের মতে, চার দশকের ভয় ও অতিরিক্ত নিয়ন্ত্রণের মনস্তাত্ত্বিক সংস্কৃতি শিশুদের অসংবেদনশীল করে তুলছে এবং তাদের মধ্যে উদ্বেগ ও বিষণ্নতা বাড়াচ্ছে। বোস্টন কলেজের অধ্যাপক পিটার গ্রে বলেন, আমরা ধরে নিই শিশুরা ভঙ্গুর, আর এটাই বাস্তবে পরিণত হচ্ছে।

এমন প্রেক্ষাপটে ২০০৮ সালে সাংবাদিক লেনোর স্কেনাজি ‘ফ্রি-রেঞ্জ কিডস’ আন্দোলন শুরু করে আইনি কঠোরতার বিরুদ্ধে কথা বলেন। তার এই তৎপরতার ফলে অন্তত ১৩টি অঙ্গরাজ্যে শিশু অবহেলার আইনে পরিবর্তন আনা হয়েছে, যেখানে প্রয়োজনীয় সক্ষমতা থাকা সাপেক্ষে শিশুদের স্বাধীন কর্মকাণ্ডে ছাড় দেওয়ার বিষয়টি স্পষ্ট করা হয়েছে। চলতি বছরে কানসাসেও এই সংক্রান্ত আইন সংশোধন করা হয়।

যদিও কয়েকজন বিশেষজ্ঞ ও পুলিশ কর্তৃপক্ষের মতে, চরম অনিয়ম বা দুর্ঘটনার ক্ষেত্রে অভিভাবকদের জবাবদিহি থাকা দরকার।

দীর্ঘ আইনি পর্যালোচনার পর গত জানুয়ারিতে জর্জিয়ার শিশু সুরক্ষা দফতর ম্যালারি শার্লি ও তার স্বামীর বিরুদ্ধে আনা অভিযোগ বাতিল করে তাদের অব্যাহতি দেয়। ছাড়া পেয়ে আবার একা স্কুটার নিয়ে পার্কে ছোটেন তাদের শিশু সন্তান। ম্যালারি শার্লি বলেন, মা-বাবা হিসেবে আমরা শুধু এটাই চাই, সন্তান যেন নিজের যত্ন নিজে নিতে শিখুক।

সূত্র: নিউ ইয়র্ক টাইমস

/এএ/
সম্পর্কিত
যে সৈকত পরিণত হয় জনসমুদ্রে
শিগগিরই হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা করা হবে: ট্রাম্প 
চার দশক ধরে ‘লাভার্স আইস’ সংগ্রহ করেন যে দম্পতি
সর্বশেষ খবর
যে সৈকত পরিণত হয় জনসমুদ্রে
যে সৈকত পরিণত হয় জনসমুদ্রে
দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা
দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা
কানেক্টিং ফ্লাইট মিস হলে ৫ জরুরি পরামর্শ
কানেক্টিং ফ্লাইট মিস হলে ৫ জরুরি পরামর্শ
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, নিহত ২
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, নিহত ২
সর্বাধিক পঠিত
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
যে কারণে নীরবে উদ্বোধন হলো ভারত-বাংলাদেশ মৈত্রীস্তম্ভ পার্ক
যে কারণে নীরবে উদ্বোধন হলো ভারত-বাংলাদেশ মৈত্রীস্তম্ভ পার্ক
ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক
ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক
ঢাকায় পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপন
ঢাকায় পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপন
মাছ-মাংসের দাম আগের মতোই, সবজি-ডিমে কিছুটা স্বস্তি
মাছ-মাংসের দাম আগের মতোই, সবজি-ডিমে কিছুটা স্বস্তি