চার দশক ধরে ‘লাভার্স আইস’ সংগ্রহ করেন যে দম্পতি

আন্তর্জাতিক ডেস্ক
১৫ আগস্ট ২০২৬, ০৮:১৫আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ০৮:১৫

বোস্টনের এক অ্যান্টিক শোতে কেনাকাটার সময় ডেভিড ও নান স্কিয়ার দম্পতির নজর কাড়ে নীল এনামেল, হিরে ও মুক্তো দিয়ে সাজানো একটি ডিম্বাকৃতির আংটি। পেশায় চোখের চিকিৎসক ডেভিড তার চিকিৎসাজীবনে বহু চোখ দেখলেও এই আংটিতে আঁকা ধূসর রঙের পুতুলটি ছিল সম্পূর্ণ ভিন্ন ধাঁচের। চার দশক আগের সেই একটি কেনাকাটা থেকেই শুরু; আজ এই দম্পতির সংগ্রহে রয়েছে ১৫৮টি রহস্যময় মিনিয়েচার, যাকে বলা হয় ‘লাভার্স আইস’ বা প্রেমিকের চোখ।

আঠারো শতকের শেষে (১৭৯০-১৮৩০) ব্রিটেনে এই অলংকার চর্চার প্রচলন ঘটে। তৎকালীন ওয়েলসের রাজপুত্র এবং রাজা চতুর্থ জর্জ গোপনে তার প্রেমিকা মারিয়া ফিটজারবার্টকে ভালোবাসার নিদর্শন হিসেবে নিজের চোখের একটি জলরঙ চিত্র পাঠান। এ ঘটনা থেকে অনুপ্রাণিত হয়েই অভিজাত সমাজে চোখের অনুচিত্র অলংকারে সাজিয়ে উপহার দেওয়ার প্রবণতা তৈরি হয়। নিউ ইয়র্কের অ্যান্টিক ডিলার এডিথ ওয়েবার এই দম্পতিকে প্রথম আংটিটি বিক্রি করার সময় একটি সতর্কবার্তা দেন, আংটি পরা অবস্থায় হাত ধোয়া যাবে না, কারণ এতে ছবি ধুয়ে যেতে পারে।

সাধারণত বিচ্ছেদ, শোক, বিবাহ কিংবা বাগদানের স্মারক হিসেবে এসব আংটি, ব্রোচ ও ব্রেসলেট উপহার দেওয়া হতো। অনেক অলংকারে প্রিয়জনের চুলের গোছা কিংবা চোখের বদলে ঠোঁটের ছবিও রাখা হতো। বেশিরভাগ ছবির কোনও নাম বা পরিচয় থাকত না। ডেভিড স্কিয়ার বলেন, ছবিতে কে আছেন তা না জানাটাই এর আসল আকর্ষণ, এগুলো বেনামে তৈরির জন্যই ডিজাইন করা হয়েছিল।

চার দশক ধরে ‘লাভার্স আইস’ সংগ্রহ করেন যে দম্পতি

আর্ট হিস্টোরিয়ান ও বিশেষজ্ঞদের সহায়তায় সংগৃহীত এই বিরল শিল্পকর্মগুলো নিয়ে একটি বই প্রকাশ করেছেন স্কিয়ার দম্পতি, যার নতুন সংস্করণ আসছে আগামী বছর। নান স্কিয়ার বলেন, প্রতিটি অলংকারই এক একটি প্রেমের গল্প। কে এই মানুষ ছিলেন আমরা জানি না, তবে এটি দুজন মানুষের ভালোবাসার কথা বলে।

সূত্র: সিএনএন

/এএ/
সম্পর্কিত
শিশুকে বাইরে একা খেলতে দেওয়া অপরাধ? এক মার্কিন দম্পতির লড়াইয়ের গল্প
ইউরোপ ট্যুরে জেমস, এক যুগ পর রোমে
উপহার হিসেবে নিজেরই মিম ফ্রেম বন্দি পেলেন মার্কো রুবিও
সর্বশেষ খবর
গুগলের পিক্সেল ১১ সিরিজে নতুন কী, সঙ্গে এলো ওয়াচ ও ট্যাগ
গুগলের পিক্সেল ১১ সিরিজে নতুন কী, সঙ্গে এলো ওয়াচ ও ট্যাগ
কোন খাতে সবচেয়ে বেশি মানুষের কর্মসংস্থান হচ্ছে
কোন খাতে সবচেয়ে বেশি মানুষের কর্মসংস্থান হচ্ছে
বিদ্যুৎস্পৃষ্ট পুত্রবধূকে বাঁচাতে গিয়ে মারা গেলেন শ্বশুরও
বিদ্যুৎস্পৃষ্ট পুত্রবধূকে বাঁচাতে গিয়ে মারা গেলেন শ্বশুরও
চুলে কন্ডিশনার রয়ে গিয়েছে? শুকনোর পর বুঝলে কী করবেন
চুলে কন্ডিশনার রয়ে গিয়েছে? শুকনোর পর বুঝলে কী করবেন
সর্বাধিক পঠিত
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক
ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক
যে কারণে নীরবে উদ্বোধন হলো ভারত-বাংলাদেশ মৈত্রীস্তম্ভ পার্ক
যে কারণে নীরবে উদ্বোধন হলো ভারত-বাংলাদেশ মৈত্রীস্তম্ভ পার্ক
মাছ-মাংসের দাম আগের মতোই, সবজি-ডিমে কিছুটা স্বস্তি
মাছ-মাংসের দাম আগের মতোই, সবজি-ডিমে কিছুটা স্বস্তি
ঢাকায় পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপন
ঢাকায় পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপন