ব্রাজিলে ভোটে হেরে যে দেশে পরিবারসহ পাড়ি জমালেন বলসোনারো

আন্তর্জাতিক ডেস্ক
২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫১ আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ১০:২৫

রবিবারের প্রেসিডেন্ট নির্বাচনে হারের পর ব্রাজিল ছেড়ে যুক্তরাষ্ট্রে গেছেন ব্রাজিলের সিনেটর ফ্লাভিও বলসোনারো। মঙ্গলবার বিকেলে তিনটি সূত্র এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট তাকে ও তার পরিবারকে প্রবেশের ভিসা দেবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বামপন্থী বর্তমান প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভার কাছে পরাজয় এখনও মেনে নেননি বলসোনারো। তিনি দেশ ছাড়েন পাসপোর্ট জমা দেওয়ার সুপ্রিম কোর্টের নির্দেশ না মেনে। মানি লন্ডারিংয়ের একটি তদন্ত-সংক্রান্ত এ রায়ের বিষয়ে তিনি কোনও অন্যায়ের কথা অস্বীকার করেছেন।

ফ্লাভিও, তার স্ত্রী ও দুই মেয়ে এখন কোথায় আছেন, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ফ্লাভিও ফ্লোরিডায় নেমেছেন, তবে কোথায়, তা বলতে চায়নি সূত্রটি। স্টেট ডিপার্টমেন্টের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, স্টেট ডিপার্টমেন্ট ফ্লাভিও বলসোনারো ও তার পরিবারকে ভিসা দেবে এবং যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেবে।

রবিবার বলসোনারো জানিয়েছিলেন, ভোটার অনিয়মের অভিযোগে তিনি ফল বাতিলের চেষ্টা করবেন। এখনও আনুষ্ঠানিকভাবে পরাজয় মানেননি তিনি। তবে সোমবার তার লিবারেল পার্টি লুলার জয় স্বীকার করেছে। পাসপোর্ট জমার ২৪ ঘণ্টার সময়সীমার মধ্যে তিনি কীভাবে দেশ ছাড়তে পারলেন, তা স্পষ্ট নয়। ফেডারেল পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, কোনও নিয়মিত অভিবাসন পয়েন্ট দিয়ে বলসোনারো দেশ ছাড়েননি।

যুক্তরাষ্ট্রে বসবাসরত বলসোনারোর ছোট ভাই এদুয়ার্দো বলসোনারো ভোটের আগে বলেছিলেন, নির্বাচনে হারলে তার ভাইয়ের চলে যাওয়া দরকার হবে। এ মাসে পডকাস্টার স্টিভেন ক্রাউডারকে তিনি বলেন, আমার ভাই না জিতলে আমি চাইব, সে দেশ ছেড়ে চলে আসুক।

/এসএইচএম/
সম্পর্কিত
ভারতের উপকূলে আঘাত হেনেছে ‘অর্ণব’, সতর্কতা জারি
আটক ৩৭ খনিশ্রমিকের মৃত্যুর কারণ সম্পর্কে তদন্তে যা জানা গেলো
ইসরায়েলের নির্বাচনে এক্সিট পোলে অচলাবস্থা, জোট গঠন নিয়ে বিপাকে নেতানিয়াহু
সর্বশেষ খবর
বাংলাদেশে পোশাক খাতে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে প্রধানমন্ত্রীর আহ্বান
বাংলাদেশে পোশাক খাতে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে প্রধানমন্ত্রীর আহ্বান
চাঁদা না পেয়ে ইউপি সদস্যকে মারধর, বিএনপি নেতার ভিডিও ভাইরাল
চাঁদা না পেয়ে ইউপি সদস্যকে মারধর, বিএনপি নেতার ভিডিও ভাইরাল
ফেসবুকে সরকারের সমালোচনার দায়ে গ্রেফতার সাথীর মুক্তি দাবি মহিলা জামায়াতের
ফেসবুকে সরকারের সমালোচনার দায়ে গ্রেফতার সাথীর মুক্তি দাবি মহিলা জামায়াতের
ভারতের উপকূলে আঘাত হেনেছে ‘অর্ণব’, সতর্কতা জারি
ভারতের উপকূলে আঘাত হেনেছে ‘অর্ণব’, সতর্কতা জারি
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’
গরু-ছাগল ছেড়ে মরুর দুম্বা পালন, নতুন সম্ভাবনা দেখছেন খামারি
গরু-ছাগল ছেড়ে মরুর দুম্বা পালন, নতুন সম্ভাবনা দেখছেন খামারি