ইসরায়েলের নির্বাচনে এক্সিট পোলে অচলাবস্থা, জোট গঠন নিয়ে বিপাকে নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক
২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০৬

যুদ্ধকালীন ইসরায়েলের নির্বাচনে অচলাবস্থার ইঙ্গিত মিলেছে। মঙ্গলবারের এক্সিট পোলে দেখা গেছে, গাদি আইজেনকটের বিরোধী জোট ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শিবির সমানে সমান লড়াইয়ে রয়েছে। ফলে কোনও পক্ষেরই ক্ষমতায় যাওয়ার স্পষ্ট পথ নেই। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স এ খবর জানিয়েছে।

পূর্বাভাসে নেতানিয়াহুর জোটের জন্য ধাক্কার ইঙ্গিত মিলেছে। সরকার গঠনে সপ্তাহের পর সপ্তাহ রাজনৈতিক দরকষাকষি চলতে পারে। তবে এ অচলাবস্থার সুযোগে জোট আলোচনা চলাকালে ইসরায়েলের সবচেয়ে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী তত্ত্বাবধায়ক হিসেবে ক্ষমতায় থাকতে পারেন।

স্থানীয় সময় রাত ১টায় জেরুজালেমে লিকুদ পার্টির সমর্থকদের উদ্দেশে দেওয়া বক্তৃতায় নেতানিয়াহু বলেন, আমাদের অবশ্যই একটি শক্তিশালী ডানপন্থী সরকার গঠন করতে হবে। বক্তৃতায় তিনি ইসরায়েলের সামরিক সাফল্য এবং ইরানি হুমকি দূর করার ঐতিহাসিক সুযোগের কথা তুলে ধরেন।

কান ১১ ও চ্যানেল ১৩–এর এক্সিট পোলে দুই জোটকে সমান দেখানো হয়েছে। চ্যানেল ১২-এর পূর্বাভাসে রাত গড়ানোর সঙ্গে সঙ্গে আইজেনকটের চেয়ে নেতানিয়াহুর লিকুদ-নেতৃত্বাধীন শিবিরকে সামান্য এগিয়ে দেখানো হয়। ১২০ আসনের নেসেটে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ৬১ আসন কোনও পক্ষকেই দেওয়া হয়নি।

এর আগে তেল আবিবে উল্লসিত সমর্থকদের উদ্দেশে আইজেনকট বলেন, ইসরায়েলি জনগণ প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহুর দায়িত্ব পালনের বিরুদ্ধে ভোট দিয়েছে...একজন যোগ্য নেতা জনগণের অনাস্থা মেনে নিতেন এবং আজই রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিতেন।

ইতামার বেন-গভির ও বেজালেল স্মোত্রিচের নেতৃত্বাধীন চরম ডানপন্থী ধর্মীয় দলগুলো নেতানিয়াহুর জোটে মিলিয়ে ১৩টি আসন পাবে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

দুই প্রধান জোটের বাইরে থাকা আরব দলগুলো ক্ষমতার ভারসাম্য নিয়ন্ত্রণ করতে পারে। তবে ইয়াশার পার্টির নেতা ও সাবেক সেনাপ্রধান আইজেনকট তাদের সঙ্গে সরকার গঠনের সম্ভাবনা প্রায় নাকচ করে দিয়েছেন। এতে তার ক্ষমতায় যাওয়ার পথ জটিল হয়েছে।

দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিটি জানিয়েছে, ভোটার উপস্থিতি ছিল ৭৭ দশমিক ৭ শতাংশ, যা দুই দশকেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ এবং ২০২২ সালের তুলনায় প্রায় ৭ শতাংশ পয়েন্ট বেশি।

চূড়ান্ত ফল আসতে কয়েক দিন লাগতে পারে। ইসরায়েলের খণ্ডিত রাজনৈতিক ব্যবস্থায় ছোট দলগুলো জোট আলোচনায় ক্ষমতার নিয়ন্ত্রক হয়ে উঠতে পারে। অতীতের নির্বাচনের পর এ আলোচনা সপ্তাহ বা মাসের পর মাস গড়িয়েছে। কোনও জোট সরকার গঠন করতে না পারলে আরেকটি নির্বাচন করতে হতে পারে, যার বিরোধী আইজেনকট। তিনি বলেন, এত উচ্চ ভোটার উপস্থিতির নির্বাচনের পর আরেকটি নির্বাচনে যাওয়া ভুল হবে।

মঙ্গলবারের ভোট ছিল ২০২৩ সালের ৭ অক্টোবরে হামাসের নেতৃত্বাধীন হামলা এবং এর পর গাজা, লেবানন ও ইরানে যুদ্ধের পর প্রথম নির্বাচন।

/এসএইচএম/
সম্পর্কিত
বেঙ্গালুরুতে মেট্রোয় নারীর ভিডিও ধারণ, ফোন দেখতে চাইলে পালালেন যুবক
ভারতের উপকূলে আঘাত হেনেছে ‘অর্ণব’, সতর্কতা জারি
ব্রাজিলে ভোটে হেরে যে দেশে পরিবারসহ পাড়ি জমালেন বলসোনারো
সর্বশেষ খবর
থেমে থাকা ট্রাকে বাসের ধাক্কা, প্রাণ গেলো ৩ জনের
থেমে থাকা ট্রাকে বাসের ধাক্কা, প্রাণ গেলো ৩ জনের
বেঙ্গালুরুতে মেট্রোয় নারীর ভিডিও ধারণ, ফোন দেখতে চাইলে পালালেন যুবক
বেঙ্গালুরুতে মেট্রোয় নারীর ভিডিও ধারণ, ফোন দেখতে চাইলে পালালেন যুবক
‘আবোল তাবোল কথায় কান দিই না’
‘আবোল তাবোল কথায় কান দিই না’
হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানো সেই ছাত্রদল নেতা গ্রেফতার
হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানো সেই ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’
গরু-ছাগল ছেড়ে মরুর দুম্বা পালন, নতুন সম্ভাবনা দেখছেন খামারি
গরু-ছাগল ছেড়ে মরুর দুম্বা পালন, নতুন সম্ভাবনা দেখছেন খামারি