নিউইয়র্কে ভবন ধসে নিহত বেড়ে ৮

আন্তর্জাতিক ডেস্ক
১৩ নভেম্বর ২০২৬, ০৮:৪০ আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৪০

নিউইয়র্ক সিটির ব্রুকলিনে একটি অ্যাপার্টমেন্ট ভবন ধসের ঘটনায় অন্তত আটজন নিহত হয়েছেন। মুষলধারে বৃষ্টির মধ্যে বৃহস্পতিবার উদ্ধারকারী দলগুলো কাজ করলেও ধ্বংসস্তূপে আর কোনও হতাহতের সন্ধান পায়নি। মেয়র জোহরান মামদানি সংশ্লিষ্ট ডজন ডজন নির্মাণস্থলের তদন্তের নির্দেশ দিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বুধবার বিকেলে ঘটনার একদিন পর মামদানি জানান, ধসে পড়া ভবনের পাশের নির্মাণস্থলের সঙ্গে যুক্ত পাঁচটি প্রতিষ্ঠান এবং ওই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সংশ্লিষ্ট আরও ১০০টি নির্মাণস্থল খতিয়ে দেখবে সিটি প্রশাসন।

ঐতিহাসিক স্যাটেলাইট ছবিতে দেখা যায়, নির্মাণস্থলে চলতি বছরের শুরু থেকে খননকাজ চলছিল। সরকারি নথি অনুযায়ী, সেপ্টেম্বরে একটি নির্মাণ প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে জানিয়েছিল, মাটির কাজের মধ্যে পাথর বিস্ফোরণ রয়েছে।

ধ্বংসস্তূপে ছয়জনের মরদেহ পাওয়া যায়, আর দুজন পরে আহত অবস্থায় মারা যান বলে ঘটনাস্থলে সাংবাদিকদের জানান সিটি কর্মকর্তারা। নিহতদের মধ্যে দুজন শিশু। ছয় প্রাপ্তবয়স্কের মধ্যে দুজন নির্মাণশ্রমিক। ধসে ও পরবর্তী ঘটনায় আহত হয়েছেন ১৮ জন, যাদের মধ্যে উদ্ধার অভিযানে নেতৃত্ব দেওয়া চারজন দমকলকর্মীও আছেন।

পৌর ভবন পরিদর্শকেরা অন্যান্য নির্মাণস্থল পরিদর্শনে শহরজুড়ে ছড়িয়ে পড়েছেন। সংবাদ সম্মেলনে মেয়র বলেন, নিউইয়র্কবাসীর উদ্বিগ্ন হওয়ার মতো কিছু থাকলে আমরা যেন ঘটনাস্থলে থাকি এবং ব্যবস্থা নিই, তা নিশ্চিত করতেই এ পদক্ষেপ। তিনি আরও বলেন, যা ঘটেছে, তার দায় যদি এই শহরে কর্মরত কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানের থাকে, আমরা তাদের পূর্ণ জবাবদিহির আওতায় আনব।

/এসএইচএম/
সম্পর্কিত
ডাকতেন মা বলে, মৃত্যুর পর হিন্দু বৃদ্ধার চিতায় আগুন দিলেন দুই মুসলিম ভাই
প্রকাশ্যে চুম্বনের অভিযোগ: ইন্দোনেশিয়ায় নারীসহ ছয়জনকে বেত্রাঘাত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গোপালগঞ্জে পুলিশের সামনেই নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, মহাসড়কে আগুন
গোপালগঞ্জে পুলিশের সামনেই নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, মহাসড়কে আগুন
পাথরের গর্তে পড়ে উধাও ঝরনার জল! রহস্য কী?
পাথরের গর্তে পড়ে উধাও ঝরনার জল! রহস্য কী?
আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া
আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া
দুই শতাব্দীর ঐতিহ্য, পুতা মিষ্টির স্বাদ নিতে ঘুরে আসুন কাইকারটেক হাট
দুই শতাব্দীর ঐতিহ্য, পুতা মিষ্টির স্বাদ নিতে ঘুরে আসুন কাইকারটেক হাট
সর্বাধিক পঠিত
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা