পৃথিবী কি ধ্বংসের দ্বারপ্রান্তে? আতঙ্ক নিয়ে যা বললেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
১৭ নভেম্বর ২০২৬, ১৭:৪৪ আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ১৭:৪৪

বছর শেষ হয়ে আসার সঙ্গে সঙ্গে বিশ্বজুড়ে এবং বিশ্বনেতাদের সামনে একটি প্রশ্নই বড় হয়ে দেখা দিয়েছে, পৃথিবী কি তবে ধ্বংসের দ্বারপ্রান্তে? এমন মহাপ্রলয় বা চরম বিপর্যয় মোকাবিলায় যুক্তরাষ্ট্র কতটা প্রস্তুত, তা নিয়ে সাধারণ মানুষের উদ্বেগের জবাব দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, মানুষের বাংকার তৈরি করা এবং খাবার ও পানি মজুত রাখা উচিত কি না, এমন প্রশ্নের মুখোমুখি তাকেও হতে হচ্ছে।

জনমনের আতঙ্ক দূর করার চেষ্টা করে ভ্যান্স জানান, মার্কিন প্রশাসনের কাছে আসন্ন কোনও সংকটের আভাস নেই। তবে অপ্রত্যাশিত যেকোনও চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার প্রস্তুত রয়েছে বলে তিনি স্পষ্ট করেন। ফক্স নিউজকে ভ্যান্স বলেন, আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই এবং কোনও দৃশ্যমান হুমকি না থাকলেও মার্কিন সরকার সব সময় সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত থাকে।

বিশ্বজুড়ে বিভিন্ন দেশের সরকার প্রাকৃতিক দুর্যোগ ও সাইবার হামলার মতো জরুরি পরিস্থিতি মোকাবিলায় জনগণকে প্রস্তুত করতে প্রচারণা চালাচ্ছে। যুক্তরাজ্য, সুইডেন ও জাপান যেখানে সাধারণ পরিবারগুলোকে অন্তত তিন দিন স্বাবলম্বী থাকার পরামর্শ দিচ্ছে, সেখানে যুক্তরাষ্ট্র তার সামরিক ঘাঁটিগুলো যেন বাইরের সাহায্য ছাড়াই ৯০ দিন চলতে পারে, তা নিশ্চিত করার দিকে নজর দিচ্ছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদন অনুযায়ী, গত ৩০ সেপ্টেম্বর পেন্টাগনের জ্যেষ্ঠ নেতাদের কাছে পাঠানো এক স্মারকলিপিতে পিট হেগসেথ ‘ফোর্ট্রেস আমেরিকা’ নামে একটি উদ্যোগের কথা জানান। এর মূল লক্ষ্য হলো, কোনও বাহ্যিক সহায়তা ছাড়াই মার্কিন সামরিক স্থাপনাগুলো যেন অন্তত ৯০ দিন সচল থাকতে পারে। পাঁচটি স্তম্ভের ওপর ভিত্তি করে সাজানো এই পরিকল্পনায় জ্বালানি স্বনির্ভরতা, শক্তিশালী সরবরাহ ব্যবস্থা ও প্রতিরক্ষা শিল্প, কৌশলগত প্রতিরক্ষা মজুত, সাইবার সহনশীলতা এবং মহাকাশ ও ইলেকট্রোম্যাগনেটিক সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়েছে।

পেন্টাগনের এই উদ্যোগ এক্স এবং টিকটকের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে; ব্যবহারকারীরা প্রশ্ন তুলছেন, ঠিক এই সময়েই কেন এমন উদ্যোগ নেওয়া হচ্ছে।

এদিকে, যুক্তরাজ্যের ‘বি রেডি’ প্রচারণায় জলবায়ু সংকট, প্রযুক্তির ওপর নির্ভরশীলতা এবং শত্রুভাবাপন্ন রাষ্ট্রের হুমকির কথা মাথায় রেখে নাগরিকদের ৭২ ঘণ্টার প্রয়োজনীয় রসদ মজুত রাখতে বলা হয়েছে। সুইডেনের সিভিল ডিফেন্স অ্যান্ড রেজিলিয়েন্স এজেন্সি জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে বৈশ্বিক পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটেছে এবং দেশটির কাছেই যুদ্ধ চলছে। চরম আবহাওয়া, সন্ত্রাসবাদ, সাইবার হামলা ও অপতথ্য প্রচারের ঝুঁকির কথা উল্লেখ করে তারা বাসিন্দাদের জন্য সংশোধিত নির্দেশনা জারি করেছে।

অন্যদিকে, গত ২ নভেম্বর জাপানের নতুন দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা কার্যক্রম শুরু করার পর নাগরিকদের প্রতি জরুরি আহ্বান জানিয়ে দুর্যোগকালীন অন্তত তিন দিন চলার মতো রসদ মজুত রাখার পরামর্শ দিয়েছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

/এএ/
সম্পর্কিত
মৃতপ্রায় নক্ষত্র থেকে প্রতি আট মিনিটে সংকেত, ধরা পড়লো মহাজাগতিক ‘ঝড়’
যুক্তরাষ্ট্রের চাকরি ছেড়ে ভারতে ব্যবসা, প্রথম চালানেই ‘সোল্ড আউট’
‘বাবার কোলে মা’ মন্তব্য নিয়ে বিতর্কে মুখ খুললেন রাহুল গান্ধী
সর্বশেষ খবর
রামপুরায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ ও অঙ্গসংগঠনের ৬ নেতাকর্মী গ্রেফতার
রামপুরায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ ও অঙ্গসংগঠনের ৬ নেতাকর্মী গ্রেফতার
দুই মহাসড়কে শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
দুই মহাসড়কে শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
চব্বিশের জুলাই-আগস্টে লুট হওয়া ২৫ রাউন্ড কার্তুজ উদ্ধার
চব্বিশের জুলাই-আগস্টে লুট হওয়া ২৫ রাউন্ড কার্তুজ উদ্ধার
মৃতপ্রায় নক্ষত্র থেকে প্রতি আট মিনিটে সংকেত, ধরা পড়লো মহাজাগতিক ‘ঝড়’
মৃতপ্রায় নক্ষত্র থেকে প্রতি আট মিনিটে সংকেত, ধরা পড়লো মহাজাগতিক ‘ঝড়’
সর্বাধিক পঠিত
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা
সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
সাভারের ৯ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, হেমায়েতপুরে সড়কে শ্রমিকদের বিক্ষোভ
সাভারের ৯ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, হেমায়েতপুরে সড়কে শ্রমিকদের বিক্ষোভ
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি