ক্যালিফোর্নিয়ায় বন্যার শঙ্কা, সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক
২৬ নভেম্বর ২০২৬, ১১:২০ আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ১১:২০

যুক্তরাষ্ট্রের থ্যাংকসগিভিং ছুটির মধ্যে ক্যালিফোর্নিয়ার উপকূলীয় এলাকায় ভয়াবহ জোয়ার ও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। বছরের সর্বোচ্চ জোয়ার বা ‘কিং টাইডস’ চূড়ায় পৌঁছানোয় বৃহস্পতিবার রাজ্যটির বিভিন্ন এলাকায় পানির উচ্চতা ৮ ফুট ছাড়িয়ে যেতে পারে। এতে নিচু এলাকাগুলোতে বড় ধরনের উপকূলীয় বন্যার আশঙ্কা করছে দেশটির জাতীয় আবহাওয়া দফতর (এনডব্লিউএস)। ইতোমধ্যে কয়েকটি এলাকায় জলাবদ্ধতা ও বন্যার খবর পাওয়া গেছে।

এনডব্লিউএসের পূর্বাভাস অনুযায়ী, ক্যালিফোর্নিয়ার কিছু এলাকায় জোয়ারের উচ্চতা গত মাসে গড়া রেকর্ডও ছাড়িয়ে যেতে পারে। বুধবার স্থানীয় সময় সকালে সান দিয়েগোতে জোয়ারের উচ্চতা ৮ ফুট ১১ ইঞ্চি রেকর্ড করা হয়েছে। এটি এলাকাটির সর্বোচ্চ জোয়ারের নতুন রেকর্ড হতে পারে। গত মাসের শেষ দিকে সেখানে ৭ দশমিক ৯৮ ফুট উচ্চতার জোয়ার রেকর্ড করা হয়েছিল।

লস অ্যাঞ্জেলেসে বুধবার জোয়ারের উচ্চতা ৮ দশমিক ১৯ ফুট পর্যন্ত পৌঁছেছে বলে ধারণা করা হচ্ছে। গত ২৭ অক্টোবর শহরটিতে ৮ ফুটের বেশি উচ্চতার জোয়ারের রেকর্ড হয়েছিল। প্রাথমিক তথ্য অনুযায়ী, সান্তা বারবারা ও লা জোলাতেও সম্প্রতি গড়া জোয়ারের উচ্চতার রেকর্ড ভেঙেছে।

উত্তর ক্যালিফোর্নিয়ায় বুধবার প্রবল জোয়ার ও ঢেউয়ের আঘাতে একটি পিয়ারের কিছু অংশ ভেঙে সাগরে পড়ে। এ ছাড়া সান ফ্রান্সিসকো উপসাগরীয় এলাকাতেও বন্যার খবর পাওয়া গেছে।

কর্তৃপক্ষ সমুদ্রসৈকতে যাওয়া মানুষদের পানির কিনারা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে। আবহাওয়া দফতরের সতর্কতা অনুযায়ী, হঠাৎ বড় ঢেউ তৈরি হতে পারে। এতে পিয়ার ও জেটি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ছোট নৌযান উল্টে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে থ্যাংকসগিভিং ছুটিতে যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় উত্তর-পশ্চিমাঞ্চল এবং পূর্বাঞ্চলেও ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পূর্ব উপকূলে তৈরি হওয়া নরইস্টার ঝড়ের কারণে ভারী বৃষ্টি, প্রবল বাতাস ও উপকূলীয় বন্যার আশঙ্কা রয়েছে। বুধবার দক্ষিণ-পূর্বাঞ্চলে এর প্রভাব শুরু হয়ে রাতের দিকে উত্তরাঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। বৃহস্পতিবারও ঝড়ের প্রভাব থাকতে পারে।

প্রতিকূল আবহাওয়ার কারণে নিউইয়র্কে ম্যাসির ১০০তম বার্ষিক থ্যাংকসগিভিং ডে প্যারেড স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবারের পরিবর্তে শনিবার এটি আয়োজন করা হবে। এমন ঘটনা এবারই প্রথম।

দুই উপকূলে ঝড়ের কারণে লাখো মানুষের যাতায়াত ব্যাহত হতে পারে। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের (এএএ) পূর্বাভাস, ২৪ থেকে ৩০ নভেম্বরের মধ্যে অন্তত ৫০ মাইল বা ৮০ কিলোমিটার দূরত্বে ভ্রমণ করবেন ৮ কোটি ১৫ লাখ মার্কিন নাগরিক।

এদিকে কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের ভ্যাঙ্কুভার উপকূলেও বন্যার সতর্কতা জারি করা হয়েছে। দেশটির পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক দফতর বাসিন্দাদের জীবন ও সম্পদ রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। সেখানে উচ্চ জোয়ারের কারণে পানির স্তর আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

/এসএইচএম/
সম্পর্কিত
সুদের হার বাড়িয়ে ২০২৭ সালের প্রবৃদ্ধির পূর্বাভাস দিলো দক্ষিণ কোরিয়া
বিশ্ববাজারে বাড়লো জ্বালানি তেলের দাম
এবার সৌদি আরবের বন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা
সর্বশেষ খবর
বিনা খরচে আজ মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী, বিদায় জানাবেন প্রধানমন্ত্রী
বিনা খরচে আজ মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী, বিদায় জানাবেন প্রধানমন্ত্রী
আলভারেজের গোলে স্বস্তির জয় আতলেতিকোর
আলভারেজের গোলে স্বস্তির জয় আতলেতিকোর
কার্যক্রম নি‌ষিদ্ধ যুবলীগের সহ-সম্পাদক মুক্তা‌দিউর গ্রেফতার
কার্যক্রম নি‌ষিদ্ধ যুবলীগের সহ-সম্পাদক মুক্তা‌দিউর গ্রেফতার
স্পিকার হাফিজ উদ্দিনের সম্মানে পাকিস্তানের প্রধানমন্ত্রীর নৈশভোজ
স্পিকার হাফিজ উদ্দিনের সম্মানে পাকিস্তানের প্রধানমন্ত্রীর নৈশভোজ
সর্বাধিক পঠিত
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যানকে অব্যাহতি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যানকে অব্যাহতি
দেশে ফিরতে বিমান চান শেখ হাসিনা, যা বললেন ইসলামী আন্দোলনের নেতা
দেশে ফিরতে বিমান চান শেখ হাসিনা, যা বললেন ইসলামী আন্দোলনের নেতা
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র
তিন সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূত পদ থেকে প্রত্যাহার 
তিন সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূত পদ থেকে প্রত্যাহার