যুক্তরাষ্ট্রে বন্ধ হলো ইউনাইটেড ফিডেলিটি ব্যাংক

আন্তর্জাতিক ডেস্ক
২৯ নভেম্বর ২০২৬, ২১:৪১ আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ২১:৪১

আমানতকারীদের অর্থ পরিশোধে ব্যর্থ হওয়ার ঝুঁকিতে থাকায় যুক্তরাষ্ট্রের ইউনাইটেড ফিডেলিটি ব্যাংক জব্দ ও বন্ধ করে দিয়েছে ফেডারেল নিয়ন্ত্রক সংস্থা। দেশটির চারটি অঙ্গরাজ্য ও ইউএস ভার্জিন আইল্যান্ডসে শাখা থাকা ব্যাংকটির এই পতন গত দুই বছরের বেশি সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় ব্যাংক পতনের ঘটনা।

ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স করপোরেশন (এফডিআইসি) জানিয়েছে, ইন্ডিয়ানার ইভান্সভিলভিত্তিক ইউনাইটেড ফিডেলিটির সব আমানত ও সম্পদ অধিগ্রহণ করবে ফার্স্ট সিটিজেনস ব্যাংক। ইন্ডিয়ানা, ইলিনয়, ফ্লোরিডা, কলোরাডো এবং ভার্জিন আইল্যান্ডসে অবস্থিত বন্ধ হয়ে যাওয়া ব্যাংকটির ২২টি শাখা সোমবার নাগাদ ফার্স্ট সিটিজেনসের শাখা হিসেবে পুনরায় চালু হবে এবং গ্রাহকদের হিসাব স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তরিত হবে।

নর্থ ক্যারোলাইনার র‍্যালেভিত্তিক ফার্স্ট সিটিজেনস ব্যাংকের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফ্র্যাঙ্ক বি হোল্ডিং জুনিয়র শুক্রবার এক বিবৃতিতে বলেন, আমরা বিশ্বাস করি এই লেনদেনটি আর্থিকভাবে এবং কৌশলগতভাবে আকর্ষণীয়। আমরা আমাদের নতুন গ্রাহকদের স্বাগত জানাতে, তাদের আস্থা অর্জন করতে এবং কোম্পানির ধারাবাহিক সাফল্যের জন্য অবস্থান তৈরি করতে উন্মুখ হয়ে আছি।

এফডিআইসির তথ্যমতে, গত সেপ্টেম্বরের শেষ নাগাদ ইউনাইটেড ফিডেলিটির মোট সম্পদ ছিল প্রায় ৫৯০ কোটি ডলার এবং মোট আমানত ছিল ৫৪০ কোটি ডলার। সব আমানত নিরাপদ এবং আড়াই লাখ ডলার পর্যন্ত বিমাকৃত বলে জানিয়েছে সংস্থাটি। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক নিয়ন্ত্রক বিভাগ অফিস অব দ্য কম্পট্রোলার অব দ্য কারেন্সি শুক্রবার এক বিবৃতিতে জানায়, ব্যর্থ ব্যাংকটি ব্যবসা পরিচালনার জন্য অনিরাপদ অবস্থায় ছিল বলে তারা উপসংহারে পৌঁছেছে।

সম্পদের হিসাবে ২০২৪ সালে ফিলাডেলফিয়াভিত্তিক রিপাবলিক ফার্স্ট ব্যাংকের (প্রায় ৬০০ কোটি ডলার সম্পদ) পতনের পর এটিই যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় ব্যাংক পতন। এফডিআইসির হিসাবে, ইউনাইটেড ফিডেলিটির পতনে সংস্থাটির ডিপোজিট ইনস্যুরেন্স ফান্ডের ১৮৩ কোটি ডলার ব্যয় হবে।

সূত্র: এপি

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
এত কেনাকাটার পরও কেন থামছে না মার্কিন শুল্কের চাপ
ইরানি হামলার ভয়ে সামরিক ঘাঁটিতে মার্কিন কর্মকর্তাদের অবস্থান: যা জানা গেলো
সর্বশেষ খবর
কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের অব্যবহৃত জমিতে ৫৪৬১ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব
কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের অব্যবহৃত জমিতে ৫৪৬১ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ন্যায়সঙ্গত সংগ্রামে ফিলিস্তিনের জনগণের পাশে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
ন্যায়সঙ্গত সংগ্রামে ফিলিস্তিনের জনগণের পাশে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
পদ্মা সেতুতে বাইক থেকে ছিটকে পড়ে তরুণীর মৃত্যু, ফেলে পালিয়ে গেছেন চালক
পদ্মা সেতুতে বাইক থেকে ছিটকে পড়ে তরুণীর মৃত্যু, ফেলে পালিয়ে গেছেন চালক
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
পদ্মা সেতু এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে 
পদ্মা সেতু এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে