সন্তানের জন্ম উদযাপনের জন্য এক লাখ গাছের চারা লাগানোর পরিকল্পনা করে এর আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচিত ও প্রশংসিত হয়েছিলেন ভুটানের রাজা জিগমে ওয়াংচুক। আবারও তিনি সামাজিক যোগাযোগমাধ্যমের ট্রেন্ড তালিকার শীর্ষে। এবার কমিউনিটি স্কুলের শিক্ষার্থীদের জন্য পেঁয়াজ ও সবজি কেটে আলোচনায় তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায়, মঙ্গর শহরের একটি কমিউনিটি স্কুলের শিক্ষার্থীদের জন্য খাবার তৈরির জন্য সবজি ও কাঁচা মরিচ কাটছেন তিনি। ভুটানের ‘ড্রাগন কিং’ রাজকীয় আদব-কেতা বাদ দিয়ে সাধারণ বাবুর্চির মতোই কাজ করছেন।
১৯ মে ছবিটি টুইটারে পোস্ট করেন আরপিজি এন্টারপ্রাইজেস এর হার্শ গোয়েনকা। এরপর টুইটার ও ফেসবুকে ছড়িয়ে পড়ে ছবিটি। আর এখন তা ফেসবুকের ট্রেন্ড তালিকার শীর্ষে অবস্থান করছে।
গত ৫ ফ্রেবুয়ারি ভুটানের রাজ দম্পতি প্রথম সন্তান লাভ করেন। এ উপলক্ষে ৬ মার্চ দেশের ৮২ হাজার বাড়ির প্রত্যেকটিতে একটি করে গাছ লাগানো হয়। বাকি ২৬ হাজার গাছ দেশের ১৪টি জেলায় স্বেচ্ছাসেবকরা লাগান। অবশ্য ভুটানে গাছ লাগানোর উৎসব নতুন কিছু নয়। গত বছরের জুনে গাছ লাগিয়ে ভুটানিরা গিনিজ বুকে স্থান করে নিয়েছেন। মাত্র এক ঘণ্টায় ১০০ স্বেচ্ছাসেবক ৪৯ হাজার ৬৭২ টি গাছ লাগিয়ে রেকর্ড গড়েন।
উল্লেখ্য, ভুটানের বর্তমান জনসংখ্যা প্রায় ৭০ লাখ। মোট জনসংখ্যার ২৩ শতাংশ মানুষ বসবাস করে দরিদ্রসীমার নিচে। ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় পর্যায়েও কেবল অর্থনৈতিক সমৃদ্ধিই সুখ-শান্তির নিয়ামক হতে পারে না, এটা প্রমাণ করেছে পৃথিবীর অন্যতম দরিদ্রতম দেশ ভুটান। অর্থনৈতিক সমৃদ্ধি না থাকলেও ছোট্ট দেশটি শান্তিতে ভরপুর। গড় জাতীয় উৎপাদনে নয়, গড় জাতীয় ‘সুখ’এর মানদণ্ডে বিশ্বের সবচেয়ে সুখী দেশ ভুটান। জাতিসংঘও এখন শান্তিময় বিশ্ব গড়ে তুলতে ভুটানের পদক্ষেপকে অনুসরণ করে এগুচ্ছে। সুস্বাস্থ্যের অধিকারী হওয়া, শিক্ষা, সহমর্মিতা, সহনশীলতা, সবার সঙ্গে সখ্য, আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়াকে ভুটানের মানুষরা বিশেষভাবে গুরুত্ব দিয়ে থাকে। সূত্র: এনডিটিভি।
আরও পড়ুন:
- কাশ্মিরে দুই দফায় গুলি, তিন পুলিশ নিহত
- একশ চোরের কীর্তি: দুই ঘণ্টায় জাপানের এটিএম থেকে দেড় বিলিয়ন ইয়েন চুরি
- আকাশে উড়ল ভারতের প্রথম পুনর্ব্যবহারযোগ্য মহাকাশযান
/এএ/








