পাকিস্তানে বন্দুকধারীর গুলিতে ২ শিয়া মুসলিম নিহত

বিদেশ ডেস্ক
০২ আগস্ট ২০১৬, ০৯:৪৪আপডেট : ০২ আগস্ট ২০১৬, ০৯:৪৪

পাকিস্তানে বন্দুকধারীর গুলিতে নিহত ২পাকিস্তানে বন্দুকধারীদের গুলিতে দেশটির সংখ্যালঘু শিয়া মুসলিম সম্প্রদায়ের দুই সদস্য নিহত হয়েছে। সোমবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এ ঘটনা ঘটে। এটাকে সাম্প্রদায়িক হামলা বলে ধারণা করা হচ্ছে।পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন এ খবর জানিয়েছে।

বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার উপকণ্ঠে সারায়ব সড়কে এ ঘটনা ঘটেছে। শিয়া সম্প্রদায়ের ওই দুই সদস্য একটি রিকশায় যাওয়ার সময় গুলিবিদ্ধ হন। বন্দুকধারীরা একটি মোটরসাইকেলে করে এসে তাদেরকে গুলি করে হত্যা করে।

কোয়েটায় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ জান আফ্রিদি বলেন, একটি মোটরসাইকেলে করে আসা বন্দুকধারীরা রিকশা থামিয়ে তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়।

তিনি জানান, হাজারা সম্প্রদায়ের ওই দুই সদস্য একটি কয়লা খনির শ্রমিক। রিকশা চালকের কোনও ক্ষতি হয়নি।

তিনি আরও বলেন, ‘আমরা ঘটনা তদন্ত করছি। তবে স্পষ্টতই এটা সাম্প্রদায়িক হামলা।’

এখন পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি। সূত্র: ডন।

/এএ/

সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী