আন্তর্জাতিক জঙ্গিবাদের ‘প্রধান শিকার’ পাকিস্তান: নওয়াজ

বিদেশ ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০১৬, ০৮:০৩আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৬, ০৮:০৩

নওয়াজ শরিফ পাকিস্তান আন্তর্জাতিক জঙ্গিবাদের ‘প্রধান শিকার’ বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। বুধবার (২১ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এ দাবি করেন। নওয়াজ জানান, পাকিস্তানের বহু সেনা সন্ত্রাসবাদ প্রতিরোধ করতে গিয়ে শহিদ হয়েছেন।

উল্লেখ্য, নওয়াজের জাতিসংঘ ভাষণের কয়েক মুহূর্ত আগে যুক্তরাষ্ট্রের দুই পার্লামেন্ট সদস্য টেড পো  ও  ডানা রোহরাবেকার পাকিস্তানকে ‘জঙ্গি রাষ্ট্র’ ঘোষণার প্রস্তাব দিয়ে মার্কিন কংগ্রেসে একটি বিল উত্থাপন করেন। এই প্রেক্ষাপটেই জঙ্গিবাদ নিয়ে নিজের অবস্থান জানালেন নওয়াজ।

পাকিস্তানি প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণকে উদ্ধৃত করে সে দেশের সংবাদমাধ্যম ডন লিখেছে, ‘পাকিস্তান নিজেই বিদেশি মদদে সংঘটিত সন্ত্রাসবাদের প্রধান শিকার। বহু সেনা প্রাণ হারিয়েছেন সন্ত্রাসবিরোধী যুদ্ধে। বাইরের দেশ থেকে এই সন্ত্রাসে উসকানি দেওয়ার পাশাপাশি এর অর্থও যোগানো হয়। তবে আমাদের দেশকে আমরা বিদেশি শত্রুদের দ্বারা অস্থিতিশীল হতে দেব না।’

মঙ্গলবার এক বিবৃতিতে পাকিস্তানকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ ঘোষণার প্রস্তাব দেওয়া দুই কংগ্রেস সদস্যের একজন টেড পো বলেছিলেন, ‘পাকিস্তান কেবল একটি অবিশ্বস্ত মিত্রই নয়, ইসলামাবাদ মার্কিন যুক্তরাষ্ট্রের শত্রুদের বছরের পর বছর ধরে সাহায্য দিয়ে গেছে। ওসামা বিন-লাদেন থেকে শুরু করে হাক্কানি নেটওয়ার্ক, অনেকেরই ঘাঁটি পাকিস্তান। সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তান কার পক্ষে, তার যথেষ্ট প্রমাণ আমাদের হাতে রয়েছে। আর তারা যুক্তরাষ্ট্রের পক্ষে নয়।’

টেড পো আরও বলেন, ‘বিশ্বাসঘাতকতার জন্য এখনওই আমাদের পাকিস্তানকে অর্থ দেওয়া বন্ধ করা দরকার এবং তাদের জঙ্গিবাদের মদদদাতা হিসেবে ঘোষণা করা দরকার।’

তবে বুধারের জাতিসংঘ ভাষণে নওয়াজ বলেন,  ‘জঙ্গিবাদ এখন একটি আন্তর্জাতিক সমস্যা। একে বিস্তৃত পরিসরে বিবেচনায় নিতে হবে। রাষ্ট্রীয় সন্ত্রাসকেও এর আওতায় বিচার করতে হবে।’ 

পাকিস্তানে  জার্ব ই আজাব অপারেশনের প্রসঙ্গ উল্লেখ করে নওয়াজ দাবি করেন, জঙ্গিবাদ মোকাবেলায় অব্যাহত ভূমিকা রেখে যাচ্ছে পাকিস্তান।

/বিএ/এএ/

 

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম