ইঁদুর খেয়ে বেঁচেছিলেন সোমালিয়ায় অপহৃত নাবিকরা

বিদেশ ডেস্ক
২৪ অক্টোবর ২০১৬, ১৬:০৯আপডেট : ২৪ অক্টোবর ২০১৬, ১৬:১১

ইঁদুর খেয়ে বেঁচেছিলেন সোমালিয়ায় অপহৃত নাবিকরা সোমালি দস্যুদের হাতে অপহৃত এশীয় নাবিকরা বেঁচে থাকার জন্য ইঁদুর খেতে বাধ্য হয়েছিলেন। সম্প্রতি মুক্তিপণ দেওয়ার পর মুক্তি পাওয়া এসব নাবিকদের একজন এ তথ্য জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ফিলিপাইনের নাবিক আর্নেল বালবেরো জানান, তাদেরকে অল্প পরিমাণ পানি দেওয়া হতো। অপহৃত হওয়ার পর সাড়ে চার বছর তাদের প্রায় মৃতের মতোই বেঁচে থাকতে হয়েছে।

দস্যুদের আচরণ সম্পর্কে তিনি বলেন, ‘তারা আমাদের সামান্য পানি দিত শুধু। আমরা ইঁদুর খেতাম। আমরা তা বনে রান্না করে খেতাম। ক্ষুধার যন্ত্রণায় আমরা যা পেয়েছি তা-ই খেয়েছি, আপনারাও তাই করবেন।’

বন্দিজীবন থেকে মুক্ত হওয়ার পর স্বাভাবিক জীবনে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে সমস্যা সম্পর্কে বলেন, ‘আমি জানি না কেমন হবে তা... মুক্তি পাওয়ার পর নতুন করে সবকিছু শুরু করা অনেক কঠিন হবে।’

২০১২ সালের মার্চ মাসে আফ্রিকার জলসীমা সিসিলি এলাকার কাছে ‘এফভি নাহাম-৩’ জাহাজে হামলা চালিয়ে সোমালিয়ার জলদস্যু বাহিনী ২৬ জন এশীয় নাবিককে অপহরণের পর জিম্মি করে। অপহৃতরা নাবিকরা চীন, ফিলিপাইন, কম্বোডিয়া, ইন্দোনেশিয়ার, ভিয়েতনাম ও তাইওয়ানের নাগরিক। অপহরণের সময় মারা যান এক নাবিক।

নাবিকদের অপহরণের এক বছরের মাথায় জাহাজটি ডুবে যায়। এরপর নাবিকদের সোমালিয়ার কূলে নিয়ে যাওয়া হয়। ওই সময় দুজন নাবিক অসুস্থ হয়ে মারা যান।

সাড়ে চার বছরের বেশি সময় জিম্মিদশায় থাকার পর সম্প্রতি তাদের মুক্তি দিয়েছে জলদস্যু বাহিনী। মুক্তিপণের অর্থ পরিশোধের পরই তাদের মুক্ত করে দেওয়া হয়েছে। মুক্তি পাওয়ার পর তারা রবিবার কেনিয়ার রাজধানী নাইরোবিতে পৌঁছেছেন। সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী