পাকিস্তানে আইএসের বন্দুকধারীদের হামলায় গোয়েন্দা কর্মকর্তা নিহত

বিদেশ ডেস্ক
২৪ অক্টোবর ২০১৬, ১৭:০৯আপডেট : ২৪ অক্টোবর ২০১৬, ১৭:০৯

পাকিস্তানে আইএসের বন্দুকধারীদের হামলায় গোয়েন্দা কর্মকর্তা নিহত পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে বন্দুকধারীদের হামলায় এক গোয়েন্দা কর্মকর্তা নিহত হয়েছে। সোমবার একটি মোটর সাইকেলে করে এসে দুই হামলাকারী এই হামলা চালিয়ে পালিয়ে যায়। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন এ খবর জানিয়েছে। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) হামলায় দায় স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

চরসাড্ডা জেলার পুলিশ প্রধান সুহাইল খালেদ বার্তা সংস্থা এএফপি’কে বলেন, গোয়েন্দা বিভাগে কর্মরত সাব-ইন্সপেক্টর আকবর আলি অফিসে যাওয়ার পথে হামলাটি চালানো হয়। এ সময় তিনি তার বাসার কাছের বাস স্টপে অপেক্ষা করছিলেন। এ সময় বন্দুকধারীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়।

তিনি আরও বলেন, ‘আকবর আলির দেহে চারটি গুলি লাগে। তিনি ঘটনাস্থলেই নিহত হন।’

পরে আইএস তাদের নিজস্ব বার্তা সংস্থা আমাকে পোস্ট করা এক সংক্ষিপ্ত বিবৃতিতে এই ঘটনার দায় স্বীকার করেছে। বিবৃতিতে বলা হয়, ‘ইসলামিক স্টেট যোদ্ধারা পাকিস্তানের সর্দার ইয়াব অঞ্চলে গোয়েন্দা সংস্থার একজন এজেন্টকে হত্যা করেছে।’ সূত্র: ট্রিবিউন এক্সপ্রেস।

/এএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম