‘জিম্মি থাকলেও দস্যুদের ওপর বোমা নিক্ষেপ করা হবে’

বিদেশ ডেস্ক
১৬ জানুয়ারি ২০১৭, ০৫:০৭আপডেট : ১৬ জানুয়ারি ২০১৭, ০৫:০৭

নৌবাহিনী দস্যুদের ওপর বোমা নিক্ষেপ করবে, যদি তাদের হাতে কোনও জিম্মি থাকে তবুও তা বন্ধ হবে না, বলে মন্তব্য করেছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তে। প্রেসিডেন্ট বলেন, ‘তাই কোনভাবেই নিজেকে অপহরণ হওয়ার সুযোগ দেবেন না।’

ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তে রদ্রিগো দুয়ার্তে বলেন, ‘নৌবাহিনীর সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে সাগরে অপহরণ ঠেকাতে দস্যুদের ওপর বোমা নিক্ষেপ করার। এমনকি দস্যুদের সঙ্গে যদি কোনও জিম্মি থাকে তবুও তারা পিছপা হবে না।’ এসব ঘটনায় সাধারণ জিম্মিদের মৃত্যুকে ‘সমান্তরাল ক্ষতি’ হিসাবে বিবেচনা করা হবে।

তিনি নৌবাহিনীর প্রতি আরও বলেন, ‘যদি সাগরে কোনও দস্যুদের দেখা যায় এবং তারা পালানোর চেষ্টা করে, তবে বোমা মেরে তাদের সব উড়িয়ে দাও।’ দাভায়োতে ব্যবসায়ীদের এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি এসব কথা বলেন। এর আগে ফিলিপাইনের সেনাবাহিনীর এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়ও তিনি এসব কথা বলেছিলেন।

দস্যুদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘খারাপ কাজ করে সীমা অতিক্রম করার কোনও সুযোগ দেওয়া হবে, আমি তোমাদের সবাইকে উড়িয়ে দেবো।’ এসময় সবাই যাতে অপহরণের বিষয়ে সাবধান থাকেন সে কথা উল্লেখ করে সাধারণ লোকজনের উদ্দেশে প্রেসিডেন্ট বলেন, ‘সুতরাং কোনভাবেই নিজেকে অপহরণ করার সুযোগ দেবেন না।’

/এমও/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম