‘কয়েক হাজার আফগান তালেবান বালুচিস্তানে অধ্যয়ন করছে’

বিদেশ ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:০৬আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:০৭

‘কয়েক হাজার আফগান তালেবান বালুচিস্তানে অধ্যয়ন করছে’ পাকিস্তানের বালুচিস্তানের স্বরাষ্ট্র ও উপজাতিবিষয়ক মন্ত্রী সারফরাজ বুগতি জানিয়েছেন, প্রদেশটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এখনও কয়েক হাজার তালেবান অধ্যয়ন করছেন। মার্কিন রেডিও ভয়েস অব আমেরিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেছেন।

ভয়েস অব আমেরিকার আফগান শাখাকে বুগতি বলেন, বালুচিস্তানে অনেক প্রতিষ্ঠান রয়েছে যেগুলোতে আফগান তালেবানরা অধ্যয়ন করছে। এসব প্রতিষ্ঠানের অনেকগুলোরই মালিকানা রয়েছে আফগান তালেবান গোষ্ঠীর।

ভয়েস অব আমেরিকার ওই প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানে প্রায় ৩০ হাজার মাদ্রাসা রয়েছে, যেগুলো বৈধ ও মূলত ধর্মীয় শিক্ষা দিচ্ছে। কিন্তু এসব মাদ্রাসার মধ্যে কয়েক হাজার সরকারি নিবন্ধনভুক্ত নয়। এসব অনিবন্ধিত মাদ্রাসাগুলো জঙ্গি ও তালেবানদের কর্মী সংগ্রহের উর্বর ক্ষেত্রে পরিণত হচ্ছে।

প্রদেশের ধর্ম বিষয়ক মন্ত্রী আমিন-উল-হাসনাত শাহ জানিয়েছেন, এসব মাদ্রাসার বেশিরভাগই বিদেশি অর্থায়নে, বিশেষ করে আরব দেশগুলোর অর্থায়নে পরিচালিত হচ্ছে।

পাকিস্তানের ন্যাশনাল কাউন্টার টেরোরিজম অথরিটির প্রধান ইহসান ঘানি জানিয়েছেন, সরকার জঙ্গিবাদবিরোধী নতুন নীতি গ্রহণ করতে যাচ্ছে। এর মধ্যে মাদ্রাসা ব্যবস্থা সংস্কারের বিষয়ও রয়েছে। সরকার সবগুলো অনিবন্ধিত মাদ্রাসাকে নিবন্ধিত করতে পদক্ষেপ নিতে যাচ্ছে।  সূত্র: ডন।

/এএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম