চুরির দায়ে প্যারিসে গ্রেফতার পিআইএ’র বিমানবালা

বিদেশ ডেস্ক
২৩ মার্চ ২০১৭, ২০:৪৫আপডেট : ২৩ মার্চ ২০১৭, ২০:৪৭

 

চুরির দায়ে প্যারিসে গ্রেফতার পিআইএ’র বিমানবালা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ)-এর এক বিমানবালাকে প্যারিসের একটি দোকানে চুরির অপরাধে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে আফশান খালিদ নামের বিমানবালাকে সিসিটিভি ফুটেজ দেখে গ্রেফতার করা হয়। পিআইএ সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

পাকিস্তানের রাষ্ট্রীয় বিমান সংস্থা পিআইএ-র সূত্র জানায়, প্যারিসের একটি দোকানের সিসিটিভি ক্যামেরা আফশানকে চুরি করতে দেখা যায়। তখন দোকানের নিরাপত্তাকর্মীরা তার তল্লাশি নেন। চুরি হওয়া সামগ্রী উদ্ধার হলে বিমানবালাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

ওই সূত্র জানায়,আফশান খালিদকে ফ্রান্সের পুলিশ পাঁচ ঘণ্টা আটকে রেখেছিল। পরে পিআইএ স্টেশন ব্যবস্থাপক তাকে জামিনে মুক্ত করেন।

পিআইএ’র ফ্লাইট সেবার সাধারণ ব্যবস্থাপক ইয়াকুব জানান, পিআইএ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়েছে এবং এর পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে।

পিআইএ কর্মকর্তা বলেন, ‘অভিযুক্ত বিমানবালাকে আগামী ছয় মাসের জন্য সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইটে অংশগ্রহণে নিষেধাজ্ঞা জারি করা হতে পারে। তদন্ত কার্যক্রম সম্পন্ন হওয়ার পর বিমানবালার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে’। সূত্র: ডন

/এএ/

 

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম