নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাবে উত্তর কোরিয়া

বিদেশ ডেস্ক
০৪ জুন ২০১৭, ২০:০২আপডেট : ০৪ জুন ২০১৭, ২০:০৩

নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাবে উত্তর কোরিয়া জাতিসংঘের আরোপিত সর্বশেষ নিষেধাজ্ঞা পূর্ণরূপে অগ্রাহ্য করার ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া। এ নিষেধাজ্ঞা উত্তর কোরিয়ার জনগণের বিরুদ্ধে শত্রুতাপূর্ণ আচরণ বলেও আখ্যায়িত করেছে দেশটি। একই সঙ্গে ঘোষণা দিয়েছে, জাতিসংঘের নিষেধাজ্ঞা অগ্রাহ্য করেই দেশটি পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাবে। রবিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

শুক্রবার চীন-যুক্তরাষ্ট্রের ঐকমত্যে উ. কোরিয়ার বিরুদ্ধে জাতিসংঘ নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে।  'ধারাবাহিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রতিক্রিয়া'য় সেখানকার বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর এ নিষেধাজ্ঞা জারি করা হয়। শুক্রবার নিরাপত্তা পরিষদে ভোটাভুটি শেষে এশিয়ার এই পরমাণু শক্তি-সম্পন্ন দেশটির ওপর নতুন নিষেধাজ্ঞার ঘোষণা দেয় জাতিসংঘ।

এ সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, নিষেধাজ্ঞার সিদ্ধান্তটি পুরোপুরি শত্রুতাপূর্ণ আচরণ। পারমাণবিক কর্মসূচি বন্ধ, অস্ত্রহীনও অর্থনৈতিক সংকটে ফেলতে উত্তর কোরিয়ার বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

মুখপাত্র  বলেন, যে কোনও ধরনের নিষেধাজ্ঞা ও চাপ দেওয়া হোক না কেন, আমরা পারমাণবিক শক্তি গড়ে তোলা থেকে পিছিয়ে যাব না। দেশের সার্বভৌমত্ব রক্ষা, জাতীয় অস্থিত্বের অধিকার এবং চূড়ান্ত বিজয়ের জন্য আমরা পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাবই।

মুখপাত্র আরও বলেন, যদি দেশগুলো মনে করে যে তারা উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি অর্জন একমুহূর্তের জন্যও পিছিয়ে দিতে বা বন্ধ করতে পারবে, তাহলে তারা বড় ধরনের ভুল হিসেব করছে।

ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচির কারণে উত্তর কোরিয়ার বিরুদ্ধে ২০০৬ সাল থেকেই জাতিসংঘের বিভিন্ন নিষেধাজ্ঞা রয়েছে। তবে উত্তর কোরিয়া এসব নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে এ কর্মসূচি চালিয়ে যাচ্ছে। দেশটির দাবি, সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মরক্ষার জন্য পারমাণবিক অস্ত্র নির্মাণের অধিকার রয়েছে তাদের। সূত্র: রয়টার্স।

/এএ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান