নিষেধাজ্ঞার পরও ১৭ বছরের মধ্যে উ. কোরিয়ার সর্বোচ্চ প্রবৃদ্ধি

বিদেশ ডেস্ক
২১ জুলাই ২০১৭, ১৬:৩৬আপডেট : ২১ জুলাই ২০১৭, ১৬:৩৭

নিষেধাজ্ঞার পরও ১৭ বছরের মধ্যে উ. কোরিয়ার সর্বোচ্চ প্রবৃদ্ধি জাতিসংঘ, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন পশ্চিমা দেশের নিষেধাজ্ঞার মধ্যেও গত ১৭ বছরের মধ্যে সর্বোচ্চ অর্থনৈতিক অগ্রগতি হয়েছে ২০১৬ সালে। পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে উত্তর কোরিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি আছে দীর্ঘদিন ধরে। দক্ষিণ কোরিয়ার বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

ব্যাংক অব কোরিয়া জানিয়েছে, ২০১৬ সালে উত্তর কোরিয়ার জিডিপি বেড়েছে ৩ দশমিক ৯ শতাংশ। খরা ও নিত্য পণ্যের দাম কম থাকার পরও এ প্রবৃদ্ধি হয়েছে। খনিজ সম্পদ আহরণ ও জ্বালানি উত্তোলন করার ফলেই এই প্রবৃদ্ধি এসেছে। ১৯৯৯ সালের পর এটাই জিডিপির সর্বোচ্চ বৃদ্ধি। ওই সময় জিডিপি ছিল ৬ দশমিক ১ শতাংশ।

উত্তর কোরিয়ার সবচেয়ে বড় মিত্র চীনের সঙ্গে এ সময়ে বাণিজ্যও বৃদ্ধি পেয়েছে। উত্তর কোরিয়ার রফতানি ৪ দশমিক ৬ শতাংশ বেড়েছে। ২০১৩ সালের তুলনায় তা ১১ দশমিক ৮ শতাংশ বেশি।

প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ায় মাথাপিছু জাতীয় আয় ২০১৬ সালে ছিল ১ হাজার ৩৪২ মার্কিন ডলার। যা দক্ষিণ কোরিয়ার চেয়ে ৫ শতাংশ কম।

উল্লেখ্য, উত্তর কোরিয়া নিজেদের অর্থনৈতিক তথ্য প্রকাশ করে না। ১৯৯৯ সাল থেকে প্রতি বছর দক্ষিণ কোরিয়ার ব্যাংক অব কোরিয়া পিয়ংইয়ংয়ের অর্থনৈতিক তথ্য প্রকাশ করে আসছে। এতে সহযোগিতা করছে দক্ষিণ কোরীয় সরকারের বিভিন্ন সংস্থা।  সূত্র: রয়টার্স।

/এএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম