যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার অভিযোগ উত্তর কোরিয়ার

বিদেশ ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০১৭, ২১:৪৬আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৭, ২১:৪৮

উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। সোমবার নিউ ইয়র্কে তিনি এই মন্তব্য করেন।

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার অভিযোগ উত্তর কোরিয়ার

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, উত্তর কোরীয় পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং-হো নিউ ইয়র্কে সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের বোমারু বিমানকে ভূপাতিত করার অধিকার রয়েছে তার দেশের।

পররাষ্ট্রমন্ত্রী জানান, যখন মার্কিন বোমারু তাদের দেশের আকাশসীমায় থাকবে তখন এই অধিকার প্রযোজ্য। বিশ্বের ভালো করে মনে রাখা উচিত যুক্তরাষ্ট্রই প্রথম যুদ্ধ ঘোষণা করেছে।

উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে উভয় দেশ বেশ কয়েকদিন ধরেই কথার যুদ্ধে জড়িয়ে পড়েছে। গত কয়েক সপ্তাহের উত্তেজনার পরও বিশেষজ্ঞরা সরাসরি যুদ্ধের আশঙ্কা কম বলে মনে করছেন।

শনিবার জাতিসংঘের উত্তর কোরীয় পররাষ্ট্রমন্ত্রীর ভাষণের পর মার্কিন প্রেসিডেন্ট টুইটারে জবাব দিয়েছেন। ট্রাম্প টুইটে বলেছেন, যদি উত্তর কোরিয়া বাগাড়ম্বর চালিয়ে যায় তাহলে দেশটির নেতা কিম জং উন বেশিদিন থাকবেন না।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম