বিদেশি ‘বিদ্বেষমূলক প্রচারনায়’ মিয়ানমারে বিচ্ছিন্নতা বাড়ছে: সু চি

বিদেশ ডেস্ক
২২ জুন ২০১৮, ১৭:৫২আপডেট : ২২ জুন ২০১৮, ১৭:৫৪

বিদেশ থেকে পরিচালিত বিদ্বেষমূলক প্রচারণায় মিয়ানমারে বিভিন্ন সম্প্রদায়কে বিচ্ছিন্ন করছে বলে দাবি করেছেন দেশটির রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি। বুধবার জাতিসংঘের বিশেষ দূত ক্রিস্টিন স্ক্রানারকে তিনি একথা বলেছেন। সু চি বলেন, জাতিগত বিশ্বাস তৈরিতে সময় ও ধৈর্য প্রয়োজন। বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে একথা জানানো হয়েছে।

অং সান সু চি

গত বছরের আগস্টে রাখাইনে নিরাপত্তা বাহিনীর তল্লাশি চৌকিতে হামলার পর মুসলিম জনগোষ্ঠী রোহিঙ্গাদের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত ও কাঠামোবদ্ধ সহিংসতা জোরালো করে বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশ মিয়ানমারের সেনাবাহিনী। খুন, ধর্ষণ ও অগ্নিসংযোগের মুখে বাংলাদেশে পালিয়ে আসে প্রায় সাত লাখ রোহিঙ্গা। জাতিসংঘ এ ঘটনাকে জাতিগত নিধনযজ্ঞের পাঠ্যপুস্তকীয় উদাহরণ বলে উল্লেখ করেছে।

সু চি বলেন, ‘বিদেশ থেকে আসা বিদ্বেষমূলক প্রচারণায় মিয়ানমারে দুই সম্প্রদায়ের দূরত্ব আরও বেড়ে গেছে। এই সংকট সমাধানের পথ খুঁজছেন তারা।

কোন সম্প্রদায় এবং কী রকম বিদ্বেষমূলক আখ্যানের কথা বলা হচ্ছে তা জানার জন্য সরকারি মুখপাত্র জাও তায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। তবে তিনি কোনও কথা বলেননি।

আগস্টের পর থেকেই সু চি’র সরকার রাখাইনের সহিংসতায় অমুসলিম বাস্তুচ্যুতদের প্রতি সমর্থন জানিয়ে ফেসবুক ও টুইটারে পোস্ট দিয়ে যাচ্ছে। একই সঙ্গে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের বিরুদ্ধে ফেক নিউজ প্রচারের অভিযোগ করে আসছে মিয়ানমার।

উল্লেখ্য, মিয়ানমার রোহিঙ্গাদের নাগরিকত্ব দেয় না। এছাড়া সেখানকার রোহিঙ্গারা অবাধ যাতায়াত, স্বাস্থ্য ও শিক্ষার মতো মৌলিক অধিকার বঞ্চিত।

/এমএইচ/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম