গুহা থেকে উদ্ধার হওয়া ৮ কিশোর ক্ষুধার্ত, স্বাস্থ্য ভালো

বিদেশ ডেস্ক
১০ জুলাই ২০১৮, ১০:২৪আপডেট : ১০ জুলাই ২০১৮, ১০:৫৫

থাইল্যান্ডের গুহায় আটকে পড়ে দুই সপ্তাহ পর উদ্ধার হওয়া আট কিশোরের স্বাস্থ্য ভালো এবং তারা ক্ষুধার্ত। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন দেশটির স্থায়ী স্বাস্থ্য সচিব জেসাদা চোকেদাম্রংসুক। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

গুহা থেকে উদ্ধার হওয়া ৮ কিশোর ক্ষুধার্ত, স্বাস্থ্য ভালো

উদ্ধারস্থলের কাছের শহর চিয়াং রাইয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জেসাদা বলেন, উদ্ধার হওয়া আট কিশোরের স্বাস্থ্য আজ ভালো, তাদের কারও জ্বর নেই। তাদের চোখের দৃষ্টিতে কোনও সমস্যা নেই। রবিবার উদ্ধার হওয়া প্রথম চার জন দাঁড়াতে পারে এবং বিছানার চারপাশে হাঁটতে পারে। কিশোরদের স্যালাইন ও জলাতঙ্কের টিকা দেওয়া হয়েছে। দুই কিশোরের এক্স-রেতে অস্বাভাবিকতা ধরা পড়েছে। সংক্রমণ বলে সন্দেহ করা হচ্ছে।

জেসাদা আরও বলেন, প্রথম চার জনের প্রায়ই ক্ষুধা লাগছে। তারা নরম খাবার খেয়েছে।  প্রথম চার জনের বয়স ১৪-১৬ বছর, দ্বিতীয় চার জনের বয়স ১২-১৪ বছর।

কিশোরদের প্রথম কথা ছিল ‘বাড়ির কথা মনে পড়ছে’ বলে জানিয়েছেন জেসাদা। তিনি আরও জানান, সোমবার রাতে প্রথম দিনে উদ্ধার হওয়া চার কিশোরের সঙ্গে তাদের পরিবারের সাক্ষাৎ হয়েছে। যদিও তা কাঁচের দরজার মধ্য দিয়ে। স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন আসতে আরও ২/৩ দিন লাগতে পারে। যদি কোনও সংক্রমণের চিহ্ন পাওয়া না যায় তাহলে পরিবারকে হাসপাতালে সাক্ষাতের অনুমতি দেওয়া হবে।

স্বাস্থ্য সচিব জানান,  প্রাথমিক রক্ত পরীক্ষায় সব কিশোরের শরীরে সংক্রমণের চিহ্ন পাওয়া গেছে। হাসপাতালে তাদের এক সপ্তাহ পর্যবেক্ষণে রাখা হবে।

এদিকে, মঙ্গলবার গুহায় আটকে থাকা অবশিষ্ট ৪ কিশোর ও তাদের কোচকে উদ্ধারে অভিযান শুরু হয়েছে। থাই প্রধানমন্ত্রী প্রাইয়ুথ চ্যান-ও-চা সকালে আটকে পড়াদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে