ইন্দোনেশিয়ার আচেহতে শরিয়া আইনে শাস্তি দেওয়া হচ্ছে প্রকাশ্যে

বিদেশ ডেস্ক
১৫ জুলাই ২০১৮, ২৩:১৫আপডেট : ১৫ জুলাই ২০১৮, ২৩:২৮

শুক্রবার ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে ১৫ জনকে প্রকাশ্যে শরিয়া আইন মোতাবেক শাস্তি দেওয়া হয়েছে। এদের মধ্যে পাঁচজন নারী। শুক্রবার জুম্মার নামাজের পর অভিযুক্তদের শাস্তি দেওয়ার সময় সেখানে উপস্থিত ছিলেন শত শত মানুষ, যাদের মধ্যে ছিল শিশুরাও। প্রকাশ্যে শাস্তি প্রদান দেখার জন্য উপস্থিত জনগণ অভিযুক্তদের দুয়োধ্বনি দেয়। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, আচেহর রাজধানী বান্দা আচেহর বাইতুররাহিম মসজিদের সামনে শাস্তি কার্যকরের ওই ঘটনা ঘটে। ইন্দোনেশিয়ার আচেহতে শরিয়া আইনে শাস্তি দেওয়া হচ্ছে প্রকাশ্যে

অভিযুক্তদের মধ্যে দুই জন পুরুষকে সমকামিতার অভিযোগে ৮৭ বার বেত্রাঘাত করা হয়। ৯ জনকে সর্বোচ্চ ২৬টি করে বেত্রাঘাত করা হয় বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে। চারজনকে মদ খাওয়ার দায়ে ২৭টি বেত্রাঘাত করা হয়। এদের মধ্যে একজন নারী ছিলেন। অভিযুক্তদের ঐতিহ্যবাহী সাদা রঙের কোকো শার্ট পরানো হয়েছিল। তাদের শাস্তি কার্যকর করেছে মুখমণ্ডল ঢাকা একজন ব্যক্তি। বেত্রাঘাতের সংখ্যা মাইকে ঘোষণা করা হচ্ছিল। এক পর্যায়ে একজন ইউনিফরম পরা কর্মকর্তাকে দেখা যায় বেত্রাঘাত কার্যকরকারীকে শিখিয়ে দিতে, কোথায় কোথায় বেত মারতে হবে।

ইন্দোনেশিয়ার আচেহতে শরিয়া আইনে শাস্তি দেওয়া হচ্ছে প্রকাশ্যে আচেহ প্রদেশের গভর্নর আইন জারি করেছিলেন, এরকম শারীরিক শাস্তি প্রকাশ্যে দেওয়া যাবে না; কারাগারের ভেতরে দিতে হবে। কিন্তু বান্দা আচেহর শরিয়া পুলিশের  প্রধান মোহাম্মদ হিদায়াত জানিয়েছেন, গভর্নরের আদেশে বিস্তারিতভাবে কিছু বলা না থাকায় প্রকাশ্যেই শাস্তি কার্যকর করা হয়েছে।
ইন্দোনেশিয়ার বাকি অঞ্চলগুলো থেকে ভিন্ন আচেহ প্রদেশ। সেখানে শরিয়া আইন চালু রয়েছে। ২০১৫ সাল থেকে ইন্দোনেশিয়ার ৩৪টি প্রদেশের মধ্যে শুধু আচেহ প্রদেশেই আইনগত বৈধভাবে শরিয়া শাসন রয়েছে। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, শরিয়া আইনের কারণে আচেহ প্রদেশে লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল ও ট্রান্সজেন্ডারদের (এলজিবিটি) নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতা চরমভাবে ক্ষুণ্ন হচ্ছে। তাদেরকে সর্বক্ষণ ভীতিকর পরিবেশের মধ্যে থাকতে হয়।

/এএমএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী