এক সপ্তাহের মধ্যে সংকট সমাধান হবে: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

বিদেশ ডেস্ক
০৬ ডিসেম্বর ২০১৮, ১৪:৩১আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ২০:২৩

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৈত্রিপালা সিরিসেনা বলেছেন, আগামী এক সপ্তাহের মধ্যে দেশটির রাজনৈতিক সংকটের সমাধান হবে। বুধবার তিনি এ আশ্বাস দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

এক সপ্তাহের মধ্যে সংকট সমাধান হবে: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসেকে দেশটির একটি আদালত সাময়িক বরখাস্তের পর এই ঘোষণা দিলেন সিরিসেনা।

এক বিবৃতিতে সিরিসেনা বলেন, চলমান রাজনৈতিক সংকটের সমাধান হবে এক সপ্তাহের মধ্যে। সম্পূর্ণ সমাধান হবে। এই উদ্যোগ আমি নেব জনগণের জন্য, আপনাদের জন্য এবং আমাদের মাতৃভূমির জন্য। শান্তির জন্য আমি সব রাজনৈতিক দলের প্রতি সহযোগিতার হাত বাড়াচ্ছি।

সিরিসেনা জানান, আসন্ন দিনগুলোতে নেওয়া সিদ্ধান্তের ফলে শ্রীলঙ্কার জনগণ উপকৃত হবেন। তবে চলমান এই সংকটের জন্য তিনি দায়ী নন বলেও বিবৃতিতে উল্লেখ করেছেন।

সিরিসেনা গত ২৬ অক্টোবর রনিল বিক্রমাসিংহেকে বরখাস্ত করেন এবং সাবেক প্রেসিডেন্ট রাজাপাকসেকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। কিন্তু তার এ সিদ্ধান্ত চ্যালেঞ্জের মুখে পড়ে। দেশটির সংসদে দুই দুইবার বিক্রমাসিংহের পক্ষে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণিত হয়। তবু সিরিসেনা সেই ফলাফল মানতে অস্বীকার করেন ‘যথাযথ প্রক্রিয়া’ না মানার আপত্তি উল্লেখ করে। দেশটির স্পিকার মন্তব্য করেছেন, শ্রীলঙ্কায় কার্যত কোনও প্রধানমন্ত্রী নেই।

পার্লামেন্টে দুই দফা অনাস্থা ভোটে পরাজিত হওয়ার পরও রাজাপাকসে দায়িত্বে বহাল রয়েছে। এ বিষয়ে শ্রীলঙ্কার ১২২ জন আইনপ্রণেতা আদালতের দ্বারস্থ হন। গত শুক্রবার ওই অভিযোগের শুনানি শুরু হয়।

সোমবার দেওয়া আদেশে বিচারক পৃথিপাধমান সুরাসেনা প্রধানমন্ত্রী রাজাপাকসে ও তার মন্ত্রিসভার আরও ৩০ সদস্যের দায়িত্ব সাময়িক স্থগিত করেন। একই সঙ্গে আদালত আগামী ১২ ডিসেম্বর রাজাপাকসে ও তার মন্ত্রিসভার সদস্যদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম