টি-শার্ট বানাতে ঘণ্টায় মজুরি ৩৮ টাকা, ১৬ ঘণ্টা খাটানোর অভিযোগ

বিদেশ ডেস্ক
২১ জানুয়ারি ২০১৯, ২৩:৪৬আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ০১:৪২
image

বিখ্যাত ব্রিটিশ ব্যান্ড স্পাইস গার্লসের নামে টি-শার্ট বানাতে বাংলাদেশি যেসব গার্মেন্টস কর্মী কাজ করছেন, ঘণ্টায় তাদের মজুরি মাত্র ৩৫ পেন্স (৩৮ টাকা প্রায়)। অথচ টি-শার্টগুলো বিক্রি হচ্ছে ১৯.৪০ পাউন্ডে (দুই হাজার ৯৭ টাকায়)। এসব শ্রমিকদের যেমন অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে, তেমনি জানা গেছে অবাস্তব টার্গেট পূরণে তাদেরকে ১৬ ঘণ্টা কাজে বাধ্য করার অভিযোগ। বাংলাদেশের সংশ্লিষ্ট কারখানাটির নাম ইন্টার্স্টঅফ। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম গার্ডিয়ান ২০ জানুয়ারি (রবিবার) এক প্রতিবেদনে উল্লেখ করেছে, এর মালিক বাংলাদেশের একজন মন্ত্রী। সংশ্লিষ্ট মন্ত্রী জানিয়েছেন, তিনি অনেক আগেই প্রতিষ্ঠানটির সঙ্গে সম্পর্ক চুকিয়ে ফেলেছেন। টি-শার্ট বানাতে ঘণ্টায় মজুরি ৩৮ টাকা, ১৬ ঘণ্টা খাটানোর অভিযোগ

যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা ‘কমিক রিলিফের’ সঙ্গে কাজ করার বিষয়ে একমত হয়েছিল স্পাইস গার্লস। তাদের নাম ব্যবহার করে বানানো প্রতিটি টি-শার্ট বিক্রি করে কমিক রিলিফ পাবে ১১.৬০ পাউন্ড (প্রায় এক হাজার ২৫৩ টাকা)। নাম ব্যবহারের কারণে স্পাইস গার্লসকে অর্থ দেওয়ার কথা থাকলেও ব্যান্ডটির দাবি, তারা এখনও কোনও অর্থ পায়নি।

টি- শার্টগুলোর সামনে লেখা ‘আমি স্পাইস গার্ল হতে চাই।’ কমিক রিলিফ লিঙ্গ সমতা নিশ্চিতে কাজ করে চলা ব্যক্তিদের সহায়তার জন্য টি-শার্ট বিক্রি করে তহবিল সংগ্রহ করছে। কমিক রিলিফের সঙ্গে যৌথভাবে কাজ করার বিষয়ে ঘোষণা দিতে গিয়ে স্পাইস গার্লস বলেছিল, ‘সমতা এবং মানুষের ক্ষমতায়নকে’সবমসয়ই গুরুত্ব দিয়ে দেখে এসেছে আমাদের ব্যান্ড।’

কিন্তু বাংলাদেশি কারখানা ইন্টার্স্টঅফের নারী কর্মীরা বলেছেন, কারখানায় তাদের অমানবিক পরিস্থিতির শিকার হতে হয়। ম্যানেজারের নির্ধারণ করে দেওয়া ‘অবাস্তব’ দৈনিক লক্ষ্যমাত্রা পূরণ করতে না পারলে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়; শিকার হতে হয় হয়রানির। প্রতিষ্ঠান যখন ওভারটাইমের সিদ্ধান্ত নেয়, তখন তা করা ছাড়া তাদের আর কোনও উপায় থাকে না। ফলে অসুস্থ অবস্থাতেও কাজ করতে হয়। কর্মীদের অনেকে ১৬ ঘণ্টা কাজ করে।

ইন্টার্স্টঅফের মালিকানার কথা উল্লেখ করতে গিয়ে গার্ডিয়ান লিখেছে, কারখানাটির মালিক ‘বাংলাদেশের কর্তৃত্বপরায়ণ জোট সরকারের একজন মন্ত্রী।’ তার সঙ্গে কথা বলতে গেল, তিনি গার্ডিয়ানকে জানিয়েছেন, প্রতিষ্ঠানটির সঙ্গে তার এখন কোনও সম্পর্ক নেই।

স্পাইস গার্লসের একজন মুখপাত্র বলেছেন, শ্রমিকদের মজুরির বিষয়টি জানতে পেরে তারা ‘গভীরভাবে মর্মাহত।’ সংশ্লিষ্ট কারখানাটির কর্মপরিবেশের অবস্থা জানতে নিজস্ব অর্থায়নে তারা অনুসন্ধান চালাবে। দাতব্য সংস্থা কমিক রিলিফও প্রকাশিত তথ্যের বিষয়ে বিস্ময় প্রকাশ করে বলেছে, তারা ‘বিষয়টি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন।’

স্পাইস গার্লস ইন্টারনেটে রিপ্রেজেন্ট নামের যে প্রতিষ্ঠানটিকে টি-শার্ট বানানোর দায়িত্ব তারা না জানিয়েই আরেক প্রতিষ্ঠানকে টি-শার্ট তৈরির কাজ দিয়ে দেয়। রিপ্রেজেন্ট ‘সম্পূর্ণ দায়’ নেওয়ার কথা উল্লেখ করে বলেছে, ক্রেতা চাওয়া মাত্র তারা অর্থ ফেরত দেবে।

/এএমএ/
সম্পর্কিত
ইয়েমেন উপকূলে হামলায় ডুবলো ভারতীয় জাহাজ, ১৪ নাবিক উদ্ধার
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
উচ্চশিক্ষায় মানোন্নয়নে পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করছে ইউজিসি
উচ্চশিক্ষায় মানোন্নয়নে পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করছে ইউজিসি
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানস্থল থেকে বের করে সাংবাদিক পেটালো বিএনপি-ছাত্রদল
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানস্থল থেকে বের করে সাংবাদিক পেটালো বিএনপি-ছাত্রদল
প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আপ্লুত জুলাই যোদ্ধা মিতু
প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আপ্লুত জুলাই যোদ্ধা মিতু
কোন ডালে প্রোটিনের পরিমাণ সবচেয়ে বেশি
কোন ডালে প্রোটিনের পরিমাণ সবচেয়ে বেশি
সর্বাধিক পঠিত
পাকিস্তানে তরুণীকে ধর্ষণের অভিযোগে থানার সব পুলিশ সদস্য বরখাস্ত
পাকিস্তানে তরুণীকে ধর্ষণের অভিযোগে থানার সব পুলিশ সদস্য বরখাস্ত
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক
মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেবো: হেফাজতের মহাসচিব
মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেবো: হেফাজতের মহাসচিব
অক্সফোর্ডের ভুয়া ডিগ্রি ও জালিয়াতি: বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক এমপি প্রার্থীর কারাদণ্ড
অক্সফোর্ডের ভুয়া ডিগ্রি ও জালিয়াতি: বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক এমপি প্রার্থীর কারাদণ্ড
লোকসংগীত শিল্পী মুজিব পরদেশী কারাগারে  
লোকসংগীত শিল্পী মুজিব পরদেশী কারাগারে