যুদ্ধবিরতি ছাড়া আফগানিস্তান ছাড়বে না মার্কিন সেনারা

বিদেশ ডেস্ক
২৮ জানুয়ারি ২০১৯, ১৭:৪২আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ১৭:৪৩

যুক্তরাষ্ট্র সরকারের এক উচ্চ পদস্থ কর্মকর্তা জানিয়েছেন,  আফগান তালেবানের সঙ্গে আলোচনায় যথেষ্ট অগ্রগতি হয়েছে। আফগানিস্তানে আজীবন থাকতে চায় না মার্কিন সেনাবাহিনী। তবে যুদ্ধবিরতি ঘোষণা ছাড়া আফগানিস্তান ছাড়বে না মার্কিন সেনারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

যুদ্ধবিরতি ছাড়া আফগানিস্তান ছাড়বে না মার্কিন সেনারা

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তা জানান, গত সপ্তাহে কাতারে আফগান তালেবানদের সঙ্গে মার্কিন সেনা প্রত্যাহারের আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। তবে যুদ্ধবিরতি ও সেনা প্রত্যাহারের সময় নিয়ে আরও আলোচনা প্রয়োজন।

মার্কিন কর্মকর্তা বলেন, অবশ্যই আমরা আফগানিস্তানে স্থায়ী সামরিক উপস্থিতি চাই না। আমাদের লক্ষ্য হলো আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠা করা। শান্তি স্থাপনের পর গঠিত সরকারের সঙ্গে ভবিষ্যত অংশীদারিত্ব চাই। আমরা নিজেদের সুনাম প্রতিষ্ঠা করে আফগানিস্তান ছাড়ব।

শনিবারের আলোচনায় অগ্রগতির উচ্চকিত প্রশংসা করেছেন মার্কিন কর্মকর্তারা এবং রক্ষণশীল ইসলামি গোষ্ঠীর নেতারা। কিন্তু মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, সমঝোতার কোনও খসড়া এখনও চূড়ান্ত হয়নি।

সমঝোতার গুরুত্বপূর্ণ বিষয় যুদ্ধবিরতি নিয়ে আফগান তালেবানরা দেশটির সরকারের সঙ্গে কোনও আলোচনায় বসার প্রয়োজনীয়তা স্বীকার করেনি। যদিও যুক্তরাষ্ট্র কোনও রাজনৈতিক সমঝোতার জন্য এটাকে গুরুত্বপূর্ণ মনে করছে।

তালেবানরা পশ্চিমা সমর্থিত আফগান সরকারের সঙ্গে আলোচনায় বসতে বারবার অস্বীকৃতি জানিয়েছে। তাদের মতে, আফগানিস্তানের বর্তমান সরকার যুক্তরাষ্ট্রের পুতুল সরকার।

তালেবানের সঙ্গে আলোচনায় মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়া বিশেষ শান্তি দূত জালমাই খালিজাদ আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির সঙ্গে বৈঠকের জন্য কাবুলে অবস্থান করছেন।

২০০১ সালে মার্কিন অভিযানে উৎখাত হওয়ার পর সম্প্রতি আফগানিস্তানের প্রায় অর্ধেক ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবানরা। ধারাবাহিক হামলার পাশাপাশি তারা যুক্তরাষ্ট্র ও রাশিয়ার নেতৃত্বে আলোচনাতেও অংশ নিচ্ছে। ২৫ ফেব্রুয়ারি কাতারে মার্কিন উদ্যোগে দ্বিতীয় আলোচনা অনুষ্ঠিত হবে।

/এএ/
সম্পর্কিত
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের