রোহিঙ্গা সংকট

আনান কমিশনের সুপারিশ বাস্তবায়ন করুন: মিয়ানমারকে ইউনিসেফ

বিদেশ ডেস্ক
২৯ জানুয়ারি ২০১৯, ১৭:৪৬ আপডেট : ২৯ জানুয়ারি ২০১৯, ১৭:৪৯

মিয়ানমারের রাখাইনে সৃষ্ট রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের সাবেক মহাসচিব প্রয়াত কফি আনান নেতৃত্বাধীন কমিশনের সুপারিশ বাস্তবায়ন করার আহ্বান জানিয়েছে ইউনিসেফ। জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থাটির প্রধান নির্বাহী হেনরিয়েটা ফোর বলেন, বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফিরিয়ে আনার ক্ষেত্রে উপযুক্ত পরিবেশ তৈরির দিকনির্দেশনা আনান কমিশনের সুপারিশে রয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা এখবর জানিয়েছে।

আনান কমিশনের সুপারিশ বাস্তবায়ন করুন: মিয়ানমারকে ইউনিসেফ

কয়েক প্রজন্ম ধরে রাখাইনে বসবাস করে আসলেও রোহিঙ্গাদের নাগরিকত্ব স্বীকার করে না মিয়ানমার। ২০১৭ সালের আগস্টে রাখাইনে নিরাপত্তা বাহিনীর তল্লাশি চৌকিতে হামলার পর রোহিঙ্গাদের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত ও কাঠামোবদ্ধ সহিংসতা জোরালো করে মিয়ানমার সেনাবাহিনী। খুন, ধর্ষণ ও অগ্নিসংযোগের মুখে বাংলাদেশে পালিয়ে আসে রোহিঙ্গা সম্প্রদায়ের সাত লাখেরও বেশি মানুষ। গত বছরের আগস্টে ইউনিসেফের মুখপাত্র সিমোন ইনগ্রাম সতর্ক করেছিলেন, বাংলাদেশের শরণার্থী শিবির এবং মিয়ানমারে থেকে যাওয়া রোহিঙ্গা শিশুরা উপযুক্ত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। এসব রোহিঙ্গা শিশু দিশাহীন প্রজন্মে রূপান্তরিত হতে পারে বলে আশঙ্কা জানিয়েছিলেন তিনি।

মিয়ানমারের রাজধানী নেপিদোতে এক সম্মেলনে হেনরিয়েটা বলেন, রোহিঙ্গা শিশুরা বাংলাদেশের আশ্রয়শিবিরে নিরাপত্তাহীন ও আশাহীনভাবে বসবাস করছে।  আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নে মিয়ানমার তাদের প্রতিশ্রুতি রক্ষা করলে অনেকের শিক্ষা ও চলাচলের স্বাধীনতা নিশ্চিত হবে এবং অনেক শিশুর ভবিষ্যৎ সুরক্ষিত হবে।’

ইউনিসেফ প্রধান নির্বাহী বলেন, ‘আমরা সরকারকে আহ্বান জানাই, তারা যেনো এই মুহূর্তেই শিশুদের বাস্তবতা চিন্তা করে পদক্ষেপ গ্রহণ করে। এতে  বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফিরে আসার পরিবেশও তৈরি হবে।

২০১৬ সালে রাখাইনের সংকট নিরসনে জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানকে প্রধান করে একটি কমিশন গঠন করেন মিয়ানমারের ডি ফ্যাক্টো নেত্রী ও রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি। কিন্তু কমিশনের দেওয়া প্রস্তাব এখনও আলোর মুখ দেখেনি। ২০১৭ সালে কমিশন সুপারিশ জমা দেওয়া একদিন পরই আরসা হামলা চালায়। এরপর মিয়ানমার সেনাবাহিনীর চালানো কাঠামোবদ্ধ সহিংসতা চালায় যাকে জাতিসংঘ জাতিগত নিধনযজ্ঞ ও গণহত্যার উদ্দেশ্য বলে আখ্যায়িত করেছে। তবে মিয়ানমার এই দাবি অস্বীকার করে।

২০১৮ সালের মাঝামাঝি মিয়ানমারের এক মন্ত্রী পশ্চিমা দেশগুলোর কূটনীতিকের জানিয়ছিলেন যে, তারা আনান কমিশনের দেওয়া আটটি সুপারিশকে ঝুঁকিপূর্ণ বিবেচনা করছে এবং অবিলম্বে পূরণ করতে পারছে না। এরমধ্যে ১৯৮২ সালে প্রণীত নাগরিকত্ব আইন রয়েছে। এই আইনের ফলেই রোহিঙ্গাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়, তারা রাষ্ট্রহীন হয়ে পড়ে। আনান কমিশন এই আইন সংস্কার করে রোহিঙ্গাদের নাগরিকত্ব দেওয়ার সুপারিশ করেছিল।

কমিশনের সুপারিশে বলা হয়েছিল, সরকার যেন রাখাইনে বসবাসকারীদের মাঝে প্রাথমিক শিক্ষা নিশ্চিত এবং মুসলিম গ্রামগুলোতে নিয়োগকৃত শিক্ষকদের পর্যাপ্ত নিরাপত্তসহ অন্যান্য সুবিধা নিয়ে সহযোগিতা করে। এছাড়া সরকারকে আহ্বান জানানো হয়ে যেন  শিশুদের মিয়ানমারের ভাষায় শিক্ষা নিশ্চিত ও শিক্ষার শাখা বাড়িতে আরও বিস্তৃত করা হয়।

গত আগস্টে ইউনিসেফ সতর্ক করেছিল, কক্সবাজারে আশ্রয় শিবিরে থাকা ৫ লাখ রোহিঙ্গা শিশু দিশাহীন প্রজন্মে রূপান্তরিত হতে পারে। বন্যা ও অসুস্থতার কারণে শিক্ষার আলো থেকে দূরে চলে যেতে পারে তারা। ফোর বলেন, ‘আমরা তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও সম্মানসূচক প্রত্যাবাসন নিশ্চিতের আহ্বান জানাই। তারা যেনো তাদের অধিকার ও সম্মান ফিরে পায়। তাহলেই প্রতিবেশীদের সঙ্গে দেশে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে।

 

/এমএইচ/এএ/
সম্পর্কিত
ছুটির দিন কাজে দ্বিগুণ বেতন, বসকে ঠাট্টার সুযোগ: জেন-জি উদ্যোক্তার অভিনব কৌশল
যে অঞ্চলের নারীদের কাছে ‘সবুজ শাড়ি’ শক্তির প্রতীক
তাইওয়ানে চীনের আক্রমণ নিয়ে যুক্তরাষ্ট্রের পূর্বাভাসে কী বলা হয়েছে
সর্বশেষ খবর
আজ যেমন থাকবে আবহাওয়া
আজ যেমন থাকবে আবহাওয়া
আইসিসি বিশ্বকাপ ২০২৭: পূর্ণাঙ্গ সূচি
আইসিসি বিশ্বকাপ ২০২৭: পূর্ণাঙ্গ সূচি
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
টিভিতে আজকের খেলা (২ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২ অক্টোবর, ২০২৬)
সর্বাধিক পঠিত
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির