রিজার্ভ বাড়াতে পাকিস্তানকে ২৫০ কোটি ডলার ঋণ দিচ্ছে চীন

বিদেশ ডেস্ক
০২ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৪৩আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৪৯

পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে দেশটিকে ২৫০ কোটি ডলার ঋণ দেবে চীন। শনিবার ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এখবর জানিয়েছে।

রিজার্ভ বাড়াতে পাকিস্তানকে ২৫০ কোটি ডলার ঋণ দিচ্ছে চীন

খবরে বলা হয়েছে, বিদেশি মুদ্রার রিজার্ভ প্রায় শূন্যতে নেমে যাওয়া ও ঋণের কারণে পাকিস্তানের অর্থনীতি ভেঙে পড়ার পর্যায়ে উপনীত হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্ব ব্যাংক নির্দেশিত ন্যূনতম রিজার্ভের চেয়ে কম বিদেশি মুদ্রা রয়েছে পাকিস্তানের। দেশটির বৈদেশিক মুদ্রার বর্তমান রিজার্ভ ৮০০ কোটির সামান্য বেশি। এই রিজার্ভ দিয়ে মাত্র সাত সপ্তাহ আমদানি অব্যাহত রাখতে পারবে পাকিস্তান। এই কারণে বিশ্ব ব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) দেশটির বাজেটে অর্থায়নের জন্য ঋণ দিচ্ছে না। এই পরিস্থিতিতে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে তাদের ‘সব সময়ের বন্ধু চীন’।

পাকিস্তানি সংবাদমাধ্যমে দ্য এক্সপ্রেস ট্রিবিউনকে দেশটির অর্থ মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, কেন্দ্রীয় ব্যাংকে ২৫০ কোটি ডলার জমা করবে চীন।

দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানায়, ২৫০ কোটি ডলার নতুন ঋণের কারণে এই অর্থ বছরে পাকিস্তানকে দেওয়া চীনের ঋণের পরিমাণ দাঁড়াবে ৪৫০ কোটি মিলিয়ন।

মধ্যপ্রাচ্যের দুটি দেশের কাছ থেকে ৪০০ কোটি ডলার ঋণ পাওয়ার পরও পাকিস্তান নিজেদের বিদেশি মুদ্রার রিজার্ভ নিয়ে সংকটে রয়েছে। দেশটি এই অর্থ দিয়ে দুই মাসের বেশি আমদানি করতে পারবে না।

জুলাই মাসে স্টেট ব্যাংক অব পাকিস্তানে চীন ২০০ কোটি ডলার জমা করে। অর্থনৈতিক এই সংকটে পাকিস্তানের একমাত্র ত্রাণ কর্তায় পরিণত হয়েছে চীন।

/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী