বিমান চলাচলে আকাশসীমা পুরোপুরি খুলে দেওয়া হয়েছে: পাকিস্তান

বিদেশ ডেস্ক
০৪ মার্চ ২০১৯, ১৯:২৬আপডেট : ০৪ মার্চ ২০১৯, ১৯:২৭

পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএ) সোমবার দেশটির আকাশসীমা পুরোপুরি খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে। সিএএ’র মুখপাত্র জানিয়েছেন, সোমবার দুপুর ১টা থেকে সবগুলো বিমানবন্দর পুনরায় সক্রিয় হয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের খবরে একথা জানা গেছে। 

বিমান চলাচলে আকাশসীমা পুরোপুরি খুলে দেওয়া হয়েছে: পাকিস্তান

ভারতের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতিতে ২৬ ফেব্রুয়ারি পাকিস্তান থেকে সব ধরনের ফ্লাইটের চলাচল স্থগিতের ঘোষণা দেয় সিএএ। এতে বিপাকে পড়ে ভারত-পাকিস্তানের আকাশসীমা ব্যবহারকারী অন্যান্য দেশের বিমানগুলোও। ইউরোপ, মধ্যপ্রাচ্য ও চীনসহ বিভিন্ন দেশ থেকে যাত্রা করা ফ্লাইটগুলোকে স্বাভাবিক যাত্রাপথ বদলাতে হয়।

সিএএ’র এক মুখপাত্র ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানান, পাকিস্তানের সবগুলো বিমানবন্দর সক্রিয় এবং আকাশসীমা খুলে দেওয়া হয়েছে। সোমবার দুপুর ১টার মধ্যেই এই নির্দেশ বাস্তবায়ন হয়েছে।

সোমবার পুরোপুরি আকাশসীমা খুলে দেওয়ার ঘোষণা দিলেও শুক্রবার থেকেই দেশটির আকাশসীমা উন্মুক্ত হতে শুরু করে। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরের বিমানবন্দরে ফ্লাইট অবতরণ ও উড্ডয়ন করে। রবিবার লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম আংশিকভাবে চালুর অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের