কাঠমান্ডুতে জোড়া বিস্ফোরণে নিহত অন্তত ৩

বিদেশ ডেস্ক
২৬ মে ২০১৯, ২২:২১আপডেট : ২৬ মে ২০১৯, ২২:২২

নেপালের রাজধানী কাঠমান্ডুতে জোড়া বিস্ফোরণে অন্তত তিনজন নিহত হয়েছেন। রবিবার নেপাল সময় বিকাল সাড়ে চারটার দিকে এই বিস্ফোরণ হয়। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

কাঠমান্ডুতে জোড়া বিস্ফোরণে নিহত অন্তত ৩

স্থানীয় টেলিভিশন চ্যানেল কেটিভি’র খবরে বলা হয়েছে, একটি বিস্ফোরণ হয়েছে শহরের প্রাণ কেন্দ্রে আরেকটি শহরতলীতে। বিস্ফোরণে অপর পাঁচ ব্যক্তি আহত হয়েছেন।

বিবিসি’র খবরে বলা হয়েছে, নিরাপত্তাবাহিনীর সদস্যরা উভয় ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং তদন্ত শুরু হয়েছে।

বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে পুলিশকে উদ্ধৃত করে হিমলয়ান টাইমস জানিয়েছে, এতে ইম্প্রোভাইজড এক্সপ্লুসিভ ডিভাইস ব্যবহার করে বিস্ফোরণ ঘটানো হয়েছে।

এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, বিস্ফোরণস্থল থেকে মাওবাদীদের একটি বিদ্রোহী গোষ্ঠীর প্রচারণাপত্র পাওয়া গেছে।

এর আগে ফেব্রুয়ারিতে কাঠামান্ডুতে এক বিস্ফোরণে এক নিহতের ঘটনায় জড়িত গোষ্ঠীই এই হামলার জন্য দায়ী বলে সন্দেহ করা হচ্ছে।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম