ডেঙ্গু সংকটের প্রাযুক্তিক সমাধান খুঁজছে ফিলিপাইন

বিদেশ ডেস্ক
০২ আগস্ট ২০১৯, ১৯:০৪আপডেট : ০২ আগস্ট ২০১৯, ১৯:০৬

ডেঙ্গুর প্রকোপ সামলাতে হিমশিম খাওয়া ফিলিপাইন এখন সংকট মোকাবিলায় দেশটির বিজ্ঞান ও প্রযুক্তি সংস্থার (ডিওএসটি) শরণাপন্ন হয়েছে। সংকটের উদ্ভাবনী সমাধান চাওয়া হয়েছে তাদের কাছ থেকে। ডেঙ্গুজনিত জটিলতা প্রতিরোধ করতে দ্রুত রোগ শনাক্তকরণের ওপর গুরুত্ব দিয়েছে ডিওএসটি। এক্ষেত্রে নিজেদের উদ্ভাবিত ‘বায়োটিক এম’ কিট ব্যবহারের পরামর্শ দিয়েছে তারা।

ডেঙ্গু সংকটের প্রাযুক্তিক সমাধান খুঁজছে ফিলিপাইন

২৫ জুলাই দেওয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, এ বছরের ১ জানুয়ারি থেকে ৬ জুলাই পর্যন্ত ফিলিপাইনে ১ লাখ ১৫ হাজার ৯৮৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। এমন বাস্তবতায় ‘বায়োটেক এম’ প্রযুক্তি ব্যবহার করে রোগ শনাক্তের চেষ্টা করছে তারা। এর মাধ্যমে অসুস্থ হওয়ার দুই থেকে তিনদিনের মধ্যে রোগ শনাক্ত করা যায়।

ডিওএসটি কর্তৃপক্ষের দাবি, প্রাথমিক অবস্থায় ডেঙ্গু শনাক্ত করার ক্ষেত্রে এ পরীক্ষা খুব সহায়ক। আর দ্রুত রোগ শনাক্ত হলে জটিলতাও প্রতিরোধ করা যায়।

এরইমধ্যে ‘বায়োটেক এম’ কিটটি কয়েকটি সরকারি হাসপাতালে ব্যবহার করা হচ্ছে। ডেঙ্গু আক্রান্ত এলাকাগুলোতে এটিকে সহজলভ্য করতে কাজ করার জন্য টেকনোলজি ডেভেলপার কোম্পানিগুলোকে আহ্বান জানানো হয়েছে।

এদিকে, ডেঙ্গুর মোকাবিলায় একটি ভেষজ ওষুধ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাতে তহবিলও জোগান দিচ্ছে ডিওএসটি। আশা করা হচ্ছে এ ওষুধ ডেঙ্গু রোগীদের প্লাটিলেট বাড়াতে কাজ করবে। এ ওষুধ নিয়ে প্রথম ধাপের পরীক্ষা কেবল শুরু হয়েছে, তিন ধাপে পরীক্ষা-নিরীক্সা চালানো হবে। তিন ধাপের পরীক্ষায় কার্যকর প্রমাণ হলে ওষুধটির অনুমোদন দেবে ফিলিপাইনের খাদ্য ও ওষুধবিষয় প্রশাসন (এফডিএ)।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের