কাশ্মিরিদের যেকোনও সহযোগিতায় প্রস্তুত সেনাবাহিনী: পাকিস্তানি সেনাপ্রধান

বিদেশ ডেস্ক
০৬ আগস্ট ২০১৯, ২০:০৯আপডেট : ০৬ আগস্ট ২০১৯, ২১:২২

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া বলেছেন, তার সেনারা কাশ্মিরিদের সহযোগিতায় যেকোনও পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে। ভারত সরকার জম্মু-কাশ্মিরের স্বায়ত্তশাসন ও বিশেষ অধিকার বাতিলের একদিন পর মঙ্গলবার এই মন্তব্য করেছেন পাকিস্তানি সেনাপ্রধান।

কাশ্মিরিদের যেকোনও সহযোগিতায় প্রস্তুত সেনাবাহিনী: পাকিস্তানি সেনাপ্রধান

মঙ্গলবার কাশ্মির ইস্যুতে আয়োজিত পাকিস্তান সেনাবাহিনীর সর্বোচ্চ নীতিনির্ধারক ফোরাম কর্পস কমান্ডার্স কনফারেন্সে সভাপতিত্ব করেন জেনারেল জাভেদ বাজওয়া। সেনা সদর দফতরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সেনা কমান্ডারদের জেনারেল বাজওয়া বলেন, কাশ্মিরিদের লড়াইয়ে শেষ পর্যন্ত দৃঢ়ভাবে পাশে থাকবে পাকিস্তান সেনাবাহিনী। আমরা প্রস্তুত এবং আমাদের দায়বদ্ধতার পূর্ণতা দিতে যেকোনও পর্যায় পর্যন্ত সহযোগিতা করবো।

বৈঠকের বিষয়ে দেওয়া বিবৃতিতে পাকিস্তানের সেনাবাহিনী বলেছে, কাশ্মির ইস্যুতে ভারতের পদক্ষেপকে প্রত্যাখ্যানের যে অবস্থান পাকিস্তান নিয়েছে সেটাকে পূর্ণ সমর্থন জানায় সেনাবাহিনী।

বিবৃতিতে বলা হয়, পাকিস্তান কখনোই ভারতীয় সংবিধানের ৩৭০ বা ৩৫-এ ধারাকে স্বীকৃতি দেয়নি, যা এখন দিল্লি নিজেই বাতিল করছে।

সোমবার ভারত সরকার কাশ্মিরের স্বায়ত্তশাসন বাতিলের পরপরই প্রতিক্রিয়া জানায় পাকিস্তান। দেশটি ভারতের এই পদক্ষেপকে অবৈধ ও একতরফা উল্লেখ করে প্রত্যাখ্যান করেছে।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান