ইমরান খানের পদত্যাগের দাবিতে ইসলামপন্থীদের অবস্থান কর্মসূচি

বিদেশ ডেস্ক
০২ নভেম্বর ২০১৯, ১৪:৩২আপডেট : ০২ নভেম্বর ২০১৯, ১৫:৩২

পাকিস্তানের রাজধানীতে একটি ইসলামি রাজনৈতিক দলের কয়েক হাজার নেতা-কর্মী দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিচ্ছেন। অর্থনৈতিক দুর্ভোগের কারণে প্রধানমন্ত্রীর পদত্যাগ চাইছেন তারা। সরকারি বিভিন্ন ভবনের নিরাপত্তা নিশ্চিত করতে দাঙ্গা পুলিশ কনটেইনার ব্যবহার করে ব্যারিকেড বসিয়েছে।

ইমরান খানের পদত্যাগের দাবিতে ইসলামপন্থীদের অবস্থান কর্মসূচি

যুক্তরাষ্ট্রের বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস জানায়, এই বিক্ষোভের ডাক দিয়েছেন জমিয়তে উলেমা-ই-ইসলাম দলের প্রধান মাওলানা ফজলুর রহমান। তিনি ইমরান খানকে পদত্যাগের জন্য রবিবার পর্যন্ত সময় দিয়েছেন। কয়েক শ কার ও বাস নিয়ে  গত রবিবার ‘আজাদি মার্চ’ শুরু হয়। বৃহস্পতিবার মধ্যরাতে তা রাজধানীতে পৌঁছেছে। সরকার অনুমোদিত উন্মুক্ত স্থানে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে অবস্থান নিয়েছে বিক্ষোভকারীরা। এখানে দলীয় পতাকা নাড়িয়ে স্লোগান দিচ্ছেন তারা।

শনিবার দেশটির ‘রেড জোন’ এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত শিপিং কনটেইনার সড়কে স্থাপন করেছে। এই এলাকায় রয়েছে দেশটির পার্লামেন্টে, সুপ্রিম কোর্ট এবং প্রধানমন্ত্রীর বাসভবন।

ফজলুর রহমান ইঙ্গিত দিয়েছেন, রবিবারের মধ্যে ইমরান পদত্যাগ না করলে বিক্ষোভকারীদের নিয়ে তিনি রেড জোনে প্রবেশ করবেন। কোনও চাপেই তিনি নতি স্বীকার করবেন না।

শুক্রবার রাতে দেওয়া ভাষণে জমিয়ত নেতা বলেছেন, তাদের মিছিল শান্তিপূর্ণ। কিন্তু ইমরান খানের সরকারি বাসভবনে প্রবেশ করে তাকে সরিয়ে দেওয়ার ক্ষমতা তাদের রয়েছে। তিনি দেশটির সেনাবাহিনীকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছেন।

এই বিক্ষোভে কোনও নারী অংশ নিচ্ছেন না। বিক্ষোভের খবর সংগ্রহে নারী সংবাদকর্মীদের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

/এএ/
সম্পর্কিত
২০ রুপি ঘুষের অভিযোগে ৩০ বছরের আইনি লড়াই, খালাস দুই সরকারি কর্মচারী
৮ বছরের শিশুর পোশাক নিয়ে আপত্তি, পুনে কেল্লায় দুই ঘণ্টা ধরে পর্যটকদের পেটালো স্থানীয়রা
প্রেমিককে খুন করে ট্রাকে আগুন, দুর্ঘটনা সাজিয়েও শেষরক্ষা হলো না
সর্বশেষ খবর
দুপুরে মধ্যে ঝড়ো হাওয়ার পূর্বাভাস, হতে পারে বৃষ্টিও
দুপুরে মধ্যে ঝড়ো হাওয়ার পূর্বাভাস, হতে পারে বৃষ্টিও
চিত্রনাট্যের পাঠাভিনয়ের মধ্য দিয়ে রীতির বইয়ের মোড়ক উন্মোচন
চিত্রনাট্যের পাঠাভিনয়ের মধ্য দিয়ে রীতির বইয়ের মোড়ক উন্মোচন
ইসলামের প্রতি সর্বোচ্চ সম্মান আছে, তবে গ্রহণ করার খবর সত্য নয়: রবার্তো কার্লোস
ইসলামের প্রতি সর্বোচ্চ সম্মান আছে, তবে গ্রহণ করার খবর সত্য নয়: রবার্তো কার্লোস
টিভিতে আজকের খেলা (২০ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২০ আগস্ট, ২০২৬)
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন