অবিরাম বৃষ্টিতে তলিয়েছে রংপুর নগরীর ২০টি মহল্লা

রংপুর প্রতিনিধি
২০ মে ২০২৫, ০৮:৫৪আপডেট : ২০ মে ২০২৫, ০৮:৫৪

সোমবার সন্ধ্যা থেকে অবিরাম বৃষ্টিতে বিভাগীয় নগরী রংপুরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নগরীর ২০টি মহল্লা এক থেকে দেড় ফুট পানিতে তলিয়ে গেছে। ফলে হাজার হাজার মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার রাত থেকে আজ মঙ্গলবার (২০ মে) সকাল ৬টা পর্যন্ত ১১৮ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

নগরীর ফুসফুস বলে খ্যাত শ্যামা সুন্দরী খাল খনন না করায় অবিরাম বৃষ্টিতে খাল উপচে পানি আশপাশের অনেক বাড়িঘরে প্রবেশ করেছে। নগরীর উপর দিয়ে প্রবাহিত ১২ কিলোমিটার দীর্ঘ শ্যামা সুন্দরী খাল অনেক স্থানে তলিয়ে যাওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

অন্যদিকে নগরীর মুন্সিপাড়া, মুলাটোল, বাবু খাঁ, গোমস্তপাড়া, জুম্মাপাড়া, হনুমান তলাসহ কমপক্ষে ২০টি মহল্লা এক থেকে দেড় ফুট পানিতে প্লাবিত হয়েছে। ফলে হাজার হাজার মানুষ দুর্ভোগের শিকার হচ্ছেন।

রংপুর আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান জানিয়েছেন, রংপুরে গত দুই দিনে ২২৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন তিনি।

এদিকে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, অবিরাম বর্ষণের কারণে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। তবে এখনও বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আকস্মিক অবিরাম বৃষ্টিতে চরাঞ্চলের অনেক এলাকা প্লাবিত হওয়ায় ধানক্ষেতসহ রবিশস্যের অনেক ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে।

/কেএইচটি/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি