হংকংয়ে সরকারবিরোধী বিক্ষোভে সংঘর্ষ, চীনের হুঁশিয়ারি

বিদেশ ডেস্ক
০৪ নভেম্বর ২০১৯, ১৬:৫৪আপডেট : ০৪ নভেম্বর ২০১৯, ১৬:৫৫

হংকংয়ে চলমান সরকারবিরোধী বিক্ষোভে রবিবার পুলিশের সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। সোমবার এই তথ্য জানিয়েছে হংকং কর্তৃপক্ষ। আর চীন টানা কয়েক মাসের বিক্ষোভ দমাতে কঠোর অবস্থান নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

হংকংয়ে সরকারবিরোধী বিক্ষোভে সংঘর্ষ, চীনের হুঁশিয়ারি

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, রবিবার পরিবার ও শিশুভর্তি কয়েকটি শপিং মলে হামলা চালায় দাঙ্গা পুলিশ। এর ফলে গত কয়েকদিনের মধ্যে সবচেয়ে সহিংস বিক্ষোভের দিন অতিবাহিত হয়। পুলিশ টিয়ার গ্যাস, রাবার বুলেট ও জলকামান ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে।

সবচেয়ে ভয়াবহ ছিল তাইকো শিং এলাকার সিটি প্লাজা শপিং মলে। এখানে এক ব্যক্তি ছুরি দিয়ে হামলা চালিয়ে কয়েকজনকে জখম করেছে। এক রাজনীতিবিদের একটি কান কেটে ফেলে ওই হামলাকারী। বিক্ষোভকারীরা হামলাকারী আটক করে মারধর করে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহত এক ব্যক্তির অবস্থা গুরুতর, দুজনের আশঙ্কাজনক। রবিবার মোট আহতের সংখ্যা ৩০ জন।

পুলিশ জানিয়েছে, রবিবারের সংঘর্ষে ১২ পুলিশ সদস্য আহত হয়েছে। শুক্র থেকে রবিরা পর্যন্ত তিন শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এদের বয়স ১৪ থেকে ৫৪ বছরের মধ্যে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, চীন নিয়ন্ত্রিত হংকংয়ের ব্যবসা-বাণিজ্য সপ্তাহজুড়ে প্রায় স্বাভাবিক ছিল। গত পাঁচ মাস ধরেই বিক্ষোভকারীরা বিচ্ছিন্নভাবে বিভিন্ন স্থানে বিক্ষোভ করে আসছে।

হংকংয়ের প্রতিশ্রুত স্বাধীনতা না দেওয়ায় চীনের বিরুদ্ধে বিক্ষোভ করছেন গণতন্ত্রপন্থীরা। চীন স্বাধীনতার দাবি প্রত্যাখ্যান করে বলছে পশ্চিমা দেশগুলো বিক্ষোভ উসকে দিচ্ছে।

সোমবার চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যমে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছে। বিক্ষোভকারীরা সিনহুয়া বার্তা সংস্থার আঞ্চলিক কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে। সংবাদমাধ্যমটি দাবি করেছে, সহিংসতার কারণে শহরের আইনের শাসন ক্ষতির মুখে পড়েছে। 

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক