মৃত্যুদণ্ড ঠেকাতে সর্বোচ্চ আদালতে পারভেজ মুশাররফ

বিদেশ ডেস্ক
১৬ জানুয়ারি ২০২০, ১৯:২৫আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ১৯:২৭

পাকিস্তানের সাবেক সামরিক শাসক অবসরপ্রাপ্ত জেনারেলে পারভেজ মুশাররফ রাষ্ট্রদ্রোহ মামলায় মৃত্যুদণ্ডের সাজার বিরুদ্ধে দেশটির সর্বোচ্চ আদালতে আবেদন করেছেন। বৃহস্পতিবার সংবিধানের ৬ ধারার অধীনে তার বিরুদ্ধে দেওয়া বিশেষ আদালতের রায়ের বিরুদ্ধে এই আবেদন করেন। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এখবর জানিয়েছে।

মৃত্যুদণ্ড ঠেকাতে সর্বোচ্চ আদালতে পারভেজ মুশাররফ

৯০ পৃষ্ঠার ফৌজদারি আবেদনে সাবেক সামরিক শাসক বিশেষ আদালতের রায় বাতিলের আহ্বান জানিয়েছেন। লাহোর হাইকোট এই বিশেষ আদালতকে অসাংবিধানিক উল্লেখ করার একদিনের মাথায় এই আপিল করলেন তিনি।

২০১৯ সালের ১৭ ডিসেম্বর বিচারকদের দ্বিধাবিভক্ত রায়ে একটি বিশেষ আদালত পারভেজ মুশাররফকে মৃত্যুদণ্ডের সাজা দেয়। পকিস্তানের ইতিহাসে প্রথমবারের কোনও সামরিক শাসককে রাষ্ট্রদ্রোহী হিসেবে ঘোষণা করে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়।

আপিলে সাবেক সেনাপ্রধান দাবি করেছেন, সংবিধান লঙ্ঘণ করে ও ১৮৯৮ সালে দণ্ডবিধি অনুসারে যেহেতু এই বিচার হয়েছে তাই বিশেষ আদালতের রায় গ্রহণযোগ্য না।

আবেদনে মুশাররফ আরও উল্লেখ করেছেন, আদালত উপযুক্ত যে ব্যবস্থা নেবেন তা তিনি মেনে নেবেন।

১৯৯৯ সালে তৎকালীন নির্বাচিত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করেন মুশাররফ। ২০১৪ সালের মার্চে পুনরায় ক্ষমতায় আসে তার বিরুদ্ধে মামলা করেন নওয়াজ। মামলায় অভিযোগ করা হয়েছে শাসনামল দীর্ঘ করতে ২০১৭ সালে সংবিধান স্থগিত করেন তিনি। অভিশংসন এড়াতে ২০০৮ সালে তিনি পদত্যাগ করেছিলেন। ২০১৬ সালে তাকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়। বর্তমানে তিনি দুবাইতে অবস্থান করছেন।

 

 

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম