পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে ভ্যালেন্টাইন’স ডে হবে ‘বোন দিবস’!

বিদেশ ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২০, ২৩:২৫আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ২৩:৩০

ইসলামি ঐতিহ্য প্রচার করতে পাকিস্তানের একটি বিশ্ববিদ্যালয় ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন’স ডেতে 'বোন দিবস' পালন করবে। এই ঘোষণা দিয়েছে ফয়সালাবাদের কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এই ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন নিউজ।

পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে ভ্যালেন্টাইন’স ডে হবে ‘বোন দিবস’!

খবরে বলা হয়েছে, উপাচার্য জাফর ইকবালের ঘোষণা অনুসারে নারী শিক্ষার্থীদের হিজাব বা আবায়া উপহার দেওয়া যাবে। উপাচার্য দাবি করেছেন, এমন উদ্যোগ পাকিস্তানের সংস্কৃতি ও ইসলামের রীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

১৪ ফেব্রুয়ারি বিশ্বজুড়ে ভ্যালেন্টাইন’স ডে হিসেবে পালন করা হয়। দিনটিতে প্রিয় মানুষের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে বিভিন্ন শুভেচ্ছা বার্তা ও উপহার দেওয়া হয়ে থাকে।

ডন নিউজ টিভিকে জাফর ইকবাল বলেছেন, বোন দিবস উদযাপনটির সফলতার তিনি নিশ্চিত নন। তবে অনেক মুসলমান ভ্যালেন্টাইন’স ডে কে হুমকি হিসেবে গ্রহণ করছেন।

তিনি বলেন, আমার চিন্তা হলো যেখানে হুমকি হিসেবে বিবেচনা করা হচ্ছে সেটিকে সুযোগে বদলে দেওয়া। আমাদের কাছে নারীর মর্যাদা অনেক। এখন নারীদের ক্ষমতায়নে পশ্চিমাদের চিন্তাধারাকে ঊর্ধ্বে তুলে ধরা হচ্ছে। কিন্তু লিঙ্গ ক্ষমতায়ন ও কর্মক্ষেত্রে বিভাজন সবচেয়ে ভালোভাবে রয়েছে আমাদের ধর্ম ও সংস্কৃতি।

মুসলিম অধ্যুষিত পাকিস্তানে ভ্যালেন্টাইন’স ডে একটি বিতর্কিত বিষয়। কিছু মানুষ দিবসটি পালন করলেও বেশিরভাগই দিনটি পালনের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছেন। ২০১৭ সালে  উন্মুক্ত স্থান ও সরকারি অফিসে দিবসটি উদযাপন নিষিদ্ধ করে আদেশ জারি করে ইসলামাবাদ হাইকোর্ট। ওই বছর ১৩ ফেব্রুয়ারি আদালতের এ সিদ্ধান্ত দ্রুত কার্যকর করতে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছিল।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম