মাহাথিরের পদত্যাগের পর মালয়েশিয়ার জোট সরকারে ভাঙন

বিদেশ ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৩৪আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৫৭

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের পদত্যাগের পর দেশটির ক্ষমতাসীন জোট সরকারে বড় ধরনের ভাঙন শুরু হয়েছে। এতে ক্ষমতাসীন জোট পাকাতান হারাপান পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারাতে যাচ্ছে। সোমবার মালয়েশীয় সংবাদমাধ্যম দ্য স্টার জানিয়েছে, ক্ষমতাসীন পাকাতান হারাপান জোটের বারসাতু দলের ২৬ ও পিকেআর দলের ১১ জন জোট ছাড়ার ঘোষণা দিয়েছেন।

মাহাথিরের পদত্যাগের পর মালয়েশিয়ার জোট সরকারে ভাঙন  

খবরে বলা হয়েছে, ২২২ আসনের পার্লামেন্টে ক্ষমতাসীন জোটের এমপি সংখ্যা ছিল ১৩৯ জন। এদের মধ্যে পিকেআর (৫০), ডিএপি (৪২) ও বারসাতু (২৬) অন্তর্ভুক্ত। এছাড়া জোটের অংশীদারদের মধ্যে পার্টি ওয়ারিসান সাবাহ (৯) ও আপকো (১)।

সোমবার বারসাতু দলের প্রেসিডেন্ট মুহিউদ্দিন ইয়াসিন ক্ষমতাসীন জোট থেকে বের হয়ে যাওয়ার ঘোষণা দেন। আর ডেপুটি প্রেসিডেন্ট আজমিন আলির সমর্থক ১১ পিকেআর এমপিও দলটি থেকে বের হয়ে পার্লামেন্টে স্বতন্ত্র জোট গড়ে তোলার ঘোষণা দিয়েছেন।

জোট বারসাতু ও পিকেআর এমপিদের বেরিয়ে যাওয়ার ফলে ক্ষমতাসীন পাকাতান হারাপানের এমপি সংখ্যা ১০২ জন। দেশটির আইন অনুসারে ন্যূনতম সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য প্রয়োজন ১১২ জন সংসদ সদস্য, যা থেকে কম রয়েছে ১০ জন এমপি।

এদিকে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ সোমবার পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১টার দিকে রাজার কাছে পদত্যাগপত্র পাঠানো হয়েছে। এ বিষয়ে আর বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে খবরে বলা হয়েছে, মাহাথিরের পদত্যাগ নিয়ে বিস্তারিত বিবৃতি দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়। 

/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী