শতাধিক যাত্রীসহ ইন্দোনেশিয়া উপকূলে লঞ্চডুবি

বিদেশ ডেস্ক
২০ ডিসেম্বর ২০১৫, ০১:০৯আপডেট : ২০ ডিসেম্বর ২০১৫, ০৩:৪৭

ইন্দোনেশিয়া উপকূলে শতাধিক যাত্রীসহ লঞ্চডুবি

শতাধিক যাত্রীসহ ইন্দোনেশিয়ার উপকূলে লঞ্চডুবির ঘটনা ঘটেছে। শনিবার স্থানীয় সময় রাত ১০ টার দিকে সুলাওয়েসি দ্বীপের দক্ষিণ সুলাওয়েসির ওয়াজো এলাকায় ১১৮জন যাত্রীসহ লঞ্চটি ডুবে যায়। এখন পর্যন্ত লঞ্চের যাত্রীদের কোনও খবর পাওয়া যায়নি। উত্তাল ঢেউয়ের কারণে লঞ্চটির ইঞ্জিন বিকল হয়ে গেলে এ লঞ্চডুবির ঘটনা ঘটে।

বিবিসির খবরে বলা হয়েছে, লঞ্চটি সুলাওয়াসি প্রদেশের দক্ষিণ-পূর্বের কলাকা থেকে ১১৮জন যাত্রী নিয়ে শনিবার সকালে রওয়ানা হয়। গালফ অব বনিতে লঞ্চটির পৌঁছানোর কথা ছিল। ছয়টি উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা দিয়েছে। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তা পৌঁছাতে দেরি হচ্ছে। 

স্থানীয় উদ্ধার অভিযানের প্রধান রকি আসিকিন জানান, রবিবার সকালে উদ্ধারকারী জাহাজগুলো এসে পৌঁছাতে পারে।

ওই কর্মকর্তা জানান, সর্বশেষ যখন লঞ্চটির ক্যাপ্টেন যোগাযোগ করেন তখন তিনি জানিয়েছিলেন লঞ্চে পানি প্রবেশ করতে শুরু করেছে।

দেশটির পরিবহন মন্ত্রণালয়ের মুখপাত্র জেএ বারাত জানান, বিকালে লঞ্চটি সিগন্যাল পাঠায় উত্তাল ঢেউয়ে দুর্ঘটনা ঘটেছে বলে।

ইন্দোনেশিয়ায় ১৭ হাজার দ্বীপ রয়েছে যেগুলোতে ফেরিতে করে যাতায়াত করতে হয়। তবে ফেরিতে যাত্রীদের নিরাপত্তা ব্যবস্থা খুব দুর্বল বলে অভিযোগ রয়েছে।

/এএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম