কাজাখস্তানের ‘অজ্ঞাত নিউমোনিয়া’ করোনা হতে পারে: ডব্লিউএইচও

বিদেশ ডেস্ক
১১ জুলাই ২০২০, ১১:৫০আপডেট : ১১ জুলাই ২০২০, ১৩:১৬

বিশ্ব স্বাস্থ্য সংস্থার  (ডব্লিউএইচও) ইমার্জেন্সিজ চিফ ড. মাইকেল রায়ান জানিয়েছেন, কাজাখস্তানে যে অজ্ঞাত নিউমোনিয়ার কথা উঠে এসেছে করোনাভাইরাস হতে পারে বলে মনে করে সংস্থাটি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

কাজাখস্তানের ‘অজ্ঞাত নিউমোনিয়া’ করোনা হতে পারে: ডব্লিউএইচও

বৃহস্পতিবার কাজাখিস্তানে নিযুক্ত চীনা দূতাবাস দাবি করে, মধ্য এশিয়ার দেশটি অজ্ঞাত নিউমোনিয়ার সংক্রমণ মহামারি হয়ে উঠেছে। করোনাভাইরাসের চেয়েও প্রাণঘাতী এই নিউমোনিয়া প্রাণঘাতী বলে উল্লেখ করা হয়।  তবে শুক্রবার কাজাখস্তান বলেছে, চীনা সংবাদমাধ্যমে প্রকাশিত এই বিষয় নিয়ে প্রতিবেদনটি সঠিক নয়।

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছিল, গত ছয় মাস ধরেই এই নিউমোনিয়ার সংক্রমণ ছড়িয়ে পড়েছিল কাজাখস্তানের বিভিন্ন প্রদেশে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে এই অজানা সংক্রমণে মৃত্যু হয়েছে মোট ১ হাজার ৭৭২ জনের। তার মধ্যে জুনেই মারা গেছেন ৬২৮ জন।

ড. রায়ান বলেন, আমরা প্রকৃত পরীক্ষার সংখ্যা ও মান খতিয়ে দেখছি যাতে করে ফলস নেগেটিভ পরীক্ষা হয়নি বলে নিশ্চিত হওয়ার জন্য। নিউমোনিয়ায় আক্রান্তদের অনেকেই সাময়িক নেগেটিভ আসতে পারে।

রায়ান জানান, স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে ডব্লিউএইচও। রোগীদের এক্স-রে ও নিউমোনিয়ায় আক্রান্তদের প্রবণতা পর্যালোচনা করছে। দেখতে চাইছে কোভিড-১৯ এর সঙ্গে কোনও মিল রয়েছে কিনা।

ডব্লিউএইচও কর্মকর্তা বলেন, আমরা মনে করছি এসব রোগীর বেশিরভাগই করোনায় আক্রান্ত বলে শনাক্ত হবেন। তবে আমরা চোখ-কান খোলা রাখছি।

/এএ/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের