সিঙ্গাপুরে ক্ষমতাসীনরা জিতলেও বিরোধীদের ‘ঐতিহাসিক অগ্রগতি’

বিদেশ ডেস্ক
১১ জুলাই ২০২০, ১৩:৪৯আপডেট : ১১ জুলাই ২০২০, ১৩:৫০

করোনাভাইরাস মহামারি পরিস্থিতির মধ্যেই সিঙ্গাপুরে অনুষ্ঠিত ১৩তম জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ক্ষমতাসীন পিপল’স অ্যাকশন পার্টি (পিএপি)। তবে বিরোধী দল ওয়ার্কার্স পার্টি (ডব্লিউপি)-এর ছোট হলেও ঐতিহাসিক অগ্রগতি হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখবর জানিয়েছে।

সিঙ্গাপুরে ক্ষমতাসীনরা জিতলেও বিরোধীদের ‘ঐতিহাসিক অগ্রগতি’

শুক্রবার (১০ জুলাই) অনুষ্ঠিত এ নির্বাচনে ক্ষমতাসীন পিএপি ৯৩টি আসন পেয়েছে। আসনের হিসেবে ৮৯ শতাংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। তবে দলটির পপুলার ভোট কমেছে ৬১ শতাংশ। আর দেশটির একমাত্র বিরোধী দল ওয়ার্কার্স পার্টি (ডব্লিউপি) পেয়েছে ১০টি আসন। গত নির্বাচনে দলটি ৬টি আসন পেয়েছিল। স্বাধীনতার পর দলটি এবারই সবচেয়ে বেশি আসনে জয় লাভ করলো।

ভোট গণনা শেষে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সেইন লুং বলেন, ‘আমরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছি। জনগণের সমর্থন পেয়েছি। যদিও পপুলার ভোটের শতাংশ খুব একটা বেশি না।’

এর আগে করোনা পরিস্থিতির মধ্যেই দেশটির জনগণ উৎসাহ-উদ্দীপনা নিয়ে ভোট দিয়েছেন। কঠোর স্বাস্থ্যবিধি মেনে, ভোটাররা গ্লাভস ও মাস্ক পরে, নির্দিষ্ট করে দেওয়া সময়ে ভোটের স্লটে ভোট দেন। সন্ধ্যা পর্যন্তও বিভিন্ন কেন্দ্রের বাইরে ভোটারদের ভীড় ছিল। সে কারণে ভোট দেওয়ার সময় ২ ঘণ্টা বাড়ানো হয়, যা দেশটির নির্বাচনের ইতিহাসে প্রথম ঘটল। রাত ১০টায় শেষ হয় ভোটগ্রহণ।

এই নির্বাচনকে সিঙ্গাপুরে করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপের বিষয়ে গণভোট হিসেবে বিবেচনা করা হচ্ছিল।

সংবাদ সম্মেলনে লি বলেন, আমি যেমনটি প্রত্যাশা করছিলাম তেমন শক্তিশালী ম্যান্ডেট পাইনি। তবে এটি ভালো ফল। এই ফল চলমান সংকটে সিঙ্গাপুরের মানুষের বেদনা ও অনিশ্চয়তার প্রকাশ।  

পিএপি ১৯৫৯ সাল থেকে দেশটির রাজনীতিতে কর্তৃত্ব বজায় রেখে আসছে। লি সেইন লুং-এর বাবা লি কিউয়ান ইয়ু দেশটির প্রথম প্রধানমন্ত্রী ছিলেন।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুসারে, সিঙ্গাপুরে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪৫ হাজার ৬১৩ জন। দেশটিতে আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ২৬ জনের এবং সুস্থ হয়েছেন ৪১ হাজার ৭৮০ জন।

/এএ/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের