মালয়েশিয়ায় বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়লো

বিদেশ ডেস্ক
০৩ সেপ্টেম্বর ২০২০, ১৭:১১আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২০, ২০:১৩

করোনাভাইরাসের কারণে মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞার তালিকায় বাংলাদেশসহ ৯টি দেশের অভিবাসন পাস হোল্ডারদের অন্তর্ভুক্ত করা হয়েছে। মঙ্গলবার নিষেধাজ্ঞার এই মেয়াদ বাড়ানো হয় বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম বারনামা।

মালয়েশিয়ায় বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়লো

মঙ্গলবার মালয়েশিয়ার সরকার জানিয়েছে, ৭ সেপ্টেম্বর থেকে ভারত, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের অভিবাসন পাস হোল্ডারদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সিনিয়র মন্ত্রী ইসমাইল সাবরিকে উদ্ধৃত করে খবরে বলা হয়েছে, যেসব দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দেড় লাখের বেশি সেই দেশগুলো এই নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত থাকবে।

সম্প্রতি বিভিন্ন দেশ থেকে মালয়েশিয়ায় আসা ও অনিবন্ধিত অভিবাসীদের মধ্যে নতুন করোনা সংক্রমিতের ক্লাস্টার চিহ্নিত হওয়ার পর এই নিষেধাজ্ঞার আওতা বাড়ানো হলো।

বৃহস্পতিবার পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৩৭৪ জন এবং মৃত্যু হয়েছে ১২৮ জনের। করোনা মহামারির শুরুর দিকে মার্চ মাস থেকেই মালয়েশিয়ায় পর্যটক ও বাণিজ্যিক প্রবেশে নিষেধাজ্ঞা জারি রয়েছে।

ইসমাইল সাবরি বলেন, ‘উচ্চ ঝুঁকির কথা বিবেচনা করে আমরা দেশকে এই তালিকায় অন্তর্ভুক্ত করবো’। এর আগে তিনি জানিয়েছিলেন, এই নিষেধাজ্ঞায় স্থায়ী বাসিন্দা, প্রবাসী, শিক্ষার্থীরা আওতাভুক্ত থাকবেন। 

/এএ/এমওএফ/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের