ইরান, রাশিয়া ও চীনের যৌথ সামরিক মহড়ার ঘোষণা

বিদেশ ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২০, ২২:১৪আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ২৩:১১

ইরান, চীন ও রাশিয়ার সশস্ত্র বাহিনী সেপ্টেম্বর মাসের শেষের দিকে যৌথ সামরিক মহড়ায় অংশ নেবে। রাশিয়ার দক্ষিণাঞ্চলে এ মহড়া অনুষ্ঠিত হবে এবং তাতে আরও কয়েকটি দেশ অংশ নিতে পারে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দিয়েছে।

ইরান, রাশিয়া ও চীনের যৌথ সামরিক মহড়ার ঘোষণা

বিবৃতিতে বলা হয়েছে, আর্মেনিয়া, বেলারুশ, মিয়ানমার ও পাকিস্তান এই মহড়ায় অংশগ্রহণ করবে। মহড়ার নাম দেওয়া হয়েছে ককেশাস-২০২০।

চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, যৌথ মহড়া চলবে ২১ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। এতে প্রতিরক্ষা কৌশল রপ্ত করার ওপর বিশেষ জোর দেওয়া হবে। এছাড়া, শত্রুপক্ষকে ঘেরাও করা, যুদ্ধক্ষেত্রের নিয়ন্ত্রণ ও কমান্ড পরিচালনার বিষয়গুলোও গুরুত্ব পাবে।

যখন প্রাণঘাতী করোনাভাইরাসের মোকাবিলায় সারা বিশ্ব হিমশিম খাচ্ছে তখন এ মহড়া অনুষ্ঠিত হতে চলেছে। এজন্য এর বিশেষ গুরুত্ব রয়েছে বলে উল্লেখ করেছে চীনা মন্ত্রণালয়।

ইরান, চীন ও রাশিয়া গত কয়েক বছর ধরে নিজেদের মধ্যে সামরিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদার করেছে। গত বছর এ তিন দেশ ওমান সাগর ও ভারত মহাসাগরে যৌথ সামরিক মহড়া চালিয়েছিল। যুক্তরাষ্ট্রের বিরোধিতায় আঞ্চলিক প্রভাব ধরে রাখার অংশ হিসেবে এই মহড়ার আয়োজন বলে ধারণা করা হচ্ছে। সূত্র: পার্স টুডে

/এএ/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম