এরদোয়ানের উপস্থিতিতে কারাবাখ বিজয় উদযাপন আজারবাইজানের

বিদেশ ডেস্ক
১০ ডিসেম্বর ২০২০, ২১:২৩আপডেট : ১১ ডিসেম্বর ২০২০, ০০:১৫

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের উপস্থিতি নাগোরনো-কারাবাখে আর্মেনিয়ার বিরুদ্ধে পাওয়া জয় উদযাপন করছে আজারবাইজান। বৃহস্পতিবার আয়োজিত দেশব্যাপী উদযাপনে অংশ নেন তুর্কি প্রেসিডেন্ট। এ সময় তিনি কারাবাখ বিজয়কে ‘গৌরবময়’ বলে প্রশংসা করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

এরদোয়ানের উপস্থিতিতে কারাবাখ বিজয় উদযাপন আজারবাইজানের

সাবেক সোভিয়েতভুক্ত ককেশাস অঞ্চলে তুরস্ক তার নেতৃত্বমূলক ভূমিকা আরও সম্প্রসারিত করতে চায়। নাগোরনো-কারাবাখের এ বিজয় ভূ-রাজনৈতিকভাবে এরদোয়ানের অবস্থানকে আরও জোরালো করবে বলেই বিশ্লেষকরা মনে করছেন।

বিরোধপূর্ণ নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে ছয় সপ্তাহ ধরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ জারি থাকে। রাশিয়ার মধ্যস্থতায় শান্তিচুক্তির আওতায় কারাবাখের তিনটি জেলা আজারবাইজানকে ছেড়ে দেওয়া হয়।

বৃহস্পতিবার সংঘাতে সেনাবাহিনী যেসব অস্ত্র আটক করেছে সেসব দিয়ে তারা এরদোয়ানের আগমনের আগে প্রদর্শনীর মহড়া দেয়। ব্যাপক আয়োজনে এ বিজয় উদযাপিত হচ্ছে।

এরদোয়ানের উপস্থিতিতে কারাবাখ বিজয় উদযাপন আজারবাইজানের

এরদোয়ানের আগমনের আগে তার কার্যালয় থেকে বলা হয়েছে, তুরস্কের এ নেতার সফরের মধ্য দিয়ে বন্ধুপ্রতিম দেশের গৌরবময় এ বিজয় একসঙ্গে উদযাপনের সুযোগ তৈরি হলো।

আজারবাইজান সফরকালে এরদোয়ান সামরিক কুচকাওয়াজ ও প্রদর্শনীতে নেতৃত্ব দেন এবং দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে বৈঠক করেন।

আর্মেনিয়ার সঙ্গে সংঘাতে তুরস্ক আজারবাইজানকে সমর্থন দিয়ে এসেছে। দেশটির সেনাবাহিনীর শক্তি জোরদারে সিরিয়া থেকে তুরস্ক ভাড়াটে সেনা পাঠিয়েছে বলে আর্মেনিয়া অভিযোগ করলে আঙ্কারা তা অস্বীকার করে।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি