মিয়ানমারে সেনাবাহিনীর ক্ষমতা দখলের নিন্দায় ইউরোপীয় ইউনিয়ন

বিদেশ ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৪০আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৪০
image

মিয়ানমারে সেনাবাহিনীর ক্ষমতা দখলের ঘটনায় নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের নেতারা। ২৭ জাতির জোটটির নেতারা অবিলম্বে দেশটিতে আটক রাজনৈতিক নেতাদের মুক্তির দাবি করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

মিয়ানমারের ক্ষমতা দখল করেছে দেশটির সেনাবাহিনী। সোমবার ভোরে অভিযান চালিয়ে রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি এবং ক্ষমতাসীন দলের শীর্ষস্থানীয় নেতাদের আটক করা হয়। রাজধানী নেপিডো ও প্রধান শহর ইয়াঙ্গুনের রাস্তায় রাস্তায় টহল দিতে শুরু করে সামরিক বাহিনীর সদস্যরা। দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। এরপর সকালে আনুষ্ঠানিকভাবে অভ্যুত্থানের খবর নিশ্চিত করে সেনাবাহিনী। সামরিক বাহিনীর মালিকানাধীন টেলিভিশনে ঘোষণা করা হয়েছে, সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ সিনিয়র জেনারেল মিং অং হ্লাংয়ের কাছে ক্ষমতা হস্তান্তর করা হয়েছে।

মিয়ানমারে সেনাবাহিনীর ক্ষমতা দখলের খবর প্রকাশ হওয়ার পর ইউরোপীয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মাইকেল এক টুইট বার্তায় লিখেছেন, ‘নির্বাচনের ফলাফলের প্রতি শ্রদ্ধা দেখানো উচিত এবং গণতান্ত্রিক প্রক্রিয়া পুনর্বহাল করা প্রয়োজন।’

ইউরোপীয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন এবং ইইউ’র শীর্ষ কূটনীতিক জোসেফ বোরেলও সেনাবাহিনীর মিয়ানমারের ক্ষমতাদখলের নিন্দা জানিয়েছেন। টুইটার বার্তায় ভন ডার লিয়েন লেখেন, ‘মিয়ানমারে অভ্যুত্থানের কঠোর নিন্দা জানাচ্ছি।’ একই সঙ্গে আটককৃত সবার নিঃশর্তে অবিলম্বের মুক্তির দাবিও জানান তিনি।

টুইটার বার্তায় জোসেফ বোরেল লিখেছেন, ‘মিয়ানমারের জনগণ গণতন্ত্র চায়। ইউরোপীয় ইউনিয়ন তাদের পাশে আছে।’

/জেজে/
সম্পর্কিত
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের