অভ্যুত্থানের আগে মিয়ানমারকে ৩৫ কোটি ডলার দেয় আইএমএফ

বিদেশ ডেস্ক
০৩ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪২আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২১, ১২:৫৯
image

সামরিক অভ্যুত্থানের আগে মিয়ানমারকে ৩৫ কোটি ডলার বরাদ্দ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। করোনাভাইরাস মহামারি মোকাবিলায় জরুরি সহায়তা প্যাকেজের আওতায় এই বরাদ্দ দেওয়া হয়েছে। এই অর্থ ব্যয়ের ক্ষেত্রে কোনও ধরনের শর্ত নেই। অভ্যুত্থানের পর এই অর্থ ফেরত পাওয়া আইএমএফ’র জন্য কঠিন হবে বলে মনে করছেন আন্তর্জাতিক আর্থিক বিশেষজ্ঞরা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

সোমবার (১ ফেব্রুয়ারি) ভোরে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। এদিন অভিযান চালিয়ে রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি এবং ক্ষমতাসীন দলের শীর্ষস্থানীয় নেতাদের আটক করা হয়। রাজধানী নেপিডো ও প্রধান শহর ইয়াঙ্গুনের রাস্তায় রাস্তায় টহল দিতে শুরু করে সামরিক বাহিনীর সদস্যরা। দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। এরপর সকালে আনুষ্ঠানিকভাবে অভ্যুত্থানের খবর নিশ্চিত করে সেনাবাহিনী।

গত ১৩ জানুয়ারি আইএমএফ’র বোর্ড সভায় মিয়ানমারের বরাদ্দ অনুমোদন করা হয়। গত সপ্তাহে নেপিদোর কাছে এই অর্থ হস্তান্তর করা হয়। অভ্যুত্থানের পর এই অর্থ ফেরত পাওয়া নিয়ে রয়েছে অনিশ্চয়তা।

আইএমএফ’র এক মুখপাত্র রয়টার্সের কাছে পাঠানো এক ইমেইল বার্তায় গত সপ্তাহে অর্থ দেওয়ার কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা ঘটনাক্রমের ওপর নিবিড় নজর রাখছি। মিয়ানমারের অর্থনীতি ও জনগণের ওপর এর প্রভাব কেমন হবে, তা নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।’

এদিকে দায়িত্ব নেওয়ার দুই সপ্তাহের মাথায় প্রথম আন্তর্জাতিক সংকট সামাল দেওয়ার পরিস্থিতিতে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মিয়ানমারের সেনা কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন তিনি। এছাড়া নেপিদোকে বৈদেশিক সহায়তা দেওয়ার বিষয়টি পর্যালোচনা করে দেখার ঘোষণা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর।

আইএমএফের অন্যতম বড় অংশীদার যুক্তরাষ্ট্র। গত সাত মাসে জরুরি সহায়তার অংশ হিসেবে মিয়ানমারকে মোট ৭০ কোটি ডলার দিয়েছে আইএমএফ।  

আইএমএফের সাবেক অর্থনীতিবিদ স্টেফানি সেগাল রয়টার্সকে বলেছেন, ‘আলোচনার মাধ্যমে মীমাংসিত কর্মসূচির জন্য এই টাকা দেওয়া হয়নি, তেমন শর্তও নেই। আর একবার দেওয়ার পর আইএমএফ আবার তা ফিরিয়ে নিয়েছে, এমন নজির আছে কিনা তাও আমার জানা নেই।

/জেজে/বিএ/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম