সফলভাবে করোনা নির্মূলের আগে বিদেশি শ্রমিক নেবে না মালয়েশিয়া

বিদেশ ডেস্ক
০৮ ফেব্রুয়ারি ২০২১, ১৪:২৪আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২১, ১৪:২৯
image

মালয়েশিয়ার চাষাবাদ ও পণ্যখাতে বিদেশি শ্রমিক নিয়োগের ব্যাপারে যে নিষেধাজ্ঞা রয়েছে; সফলভাবে করোনাভাইরাস নির্মূল করার আগে তা প্রত্যাহার করা হবে না। রবিবার দেশটির উদ্ভিদ শিল্প ও পণ্যমন্ত্রী দাতুক ডা. মোহাম্মদ খায়রুদ্দীন আমান রাজালী সাংবাদিকদের বলেছেন, চাকরিখাতে মালয়েশীয়দের প্রাধান্য দেওয়ার চিন্তাও এই সিদ্ধান্তের কারণ।
মালয়েশীয় সংবাদমাধ্যম দ্য স্টার-এর এক প্রতিবেদন থেকে জানা গেছে, রবিবার দেশটির ফেলডা ইনাস উতারায় মরিচের একটি পাইলট প্রকল্প পরিদর্শনে যান উদ্ভিদ শিল্প ও পণ্যমন্ত্রী দাতুক ডা. মোহাম্মদ খায়রুদ্দীন আমান রাজালী। প্রকল্প পরিদর্শন শেষে তিনি বলেন, সরকার কোভিড-১৯ স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি অনুসরণকারী সংস্থাগুলির আবাসন সরবরাহের সক্ষমতাও মূল্যায়ন করছে। যাতে করে বিদেশি কর্মীনির্ভর যে কয়টি সেক্টর রয়েছে তাতে মহামারির প্রাদুর্ভাব না ঘটে। বিষয়টি নিশ্চিত করার জন্য কঠোর এসওপি চলছে।
ডা. মোহাম্মদ খায়রুদ্দীন বলেন “আমরা একটি প্রচারাভিযান পরিচালনা করছি। পাম তেল ও রাবারের মতো বৃক্ষসংশ্লিষ্ট খাতগুলিতে যেন করোনাভাইরাসের প্রাদুর্ভাব না ঘটে তা নিশ্চিত করার জন্য কঠোর এসওপি চালাতে উদ্বুদ্ধ করছি।’ তিনি জানান, এই প্রচার অভিযান যদি সফল হয় তবে সরকার বিদেশি শ্রমিক নিয়োগে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করতে পারে। তবে তা নির্ভর করবে করোনা কতটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে, তার ওপর।

/জেজে/বিএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের