তিব্বতে বিশ্বের সবচেয়ে বড় বাঁধ নির্মাণ করবে চীন

বিদেশ ডেস্ক
০৮ ফেব্রুয়ারি ২০২১, ১৭:২৪আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৫৬

তিব্বতে বিশ্বের সবচেয়ে বড় বাঁধ নির্মাণ করার পরিকল্পনা গ্রহণ করেছে চীন। গত বছর নভেম্বরে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এই পরিকল্পনা তুলে ধরা হয়। এতে বলা হয়েছে, স্বায়ত্ত্বশাসিত তিব্বত অঞ্চলের ইয়ারলুং সাংপো নদীতে বাঁধ নির্মাণ করে ৬০ গিগাওয়াটের জলবিদ্যুৎ প্রকল্প স্থাপন করা হবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, ২০৬০ সালের মধ্যে চীন কার্বন নিরপেক্ষতা অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করার ফলে তিব্বতের জলবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে তোড়জোড় শুরু হয়েছে। যদিও এই বাঁধ নিয়ে তিব্বতের মানবাধিকার গোষ্ঠী ও পরিবেশবাদীরা বিরোধিতা করছেন।

তিব্বতীয় পলিসি ইনস্টিটিউটের পরিবেশ ও উন্নয়ন প্রধান টেম্পা গিয়াল্টসেন জাম্লাহা বলেন, তিব্বতীয় মালভূমি থেকে জন্ম নেওয়া নদীর তীরের এই প্রকৃতি অনন্য এবং তা শতাব্দী প্রাচীন। কিন্তু ১৯৫০ সালে তিব্বতকে চীনে একীভূত করার পর নিজেদের ভূখণ্ড নিয়ে কথা বলার অধিকার হারিয়েছে তিব্বতীয়রা।

তিনি বলেন, চীনা দখলের আগে আমাদের কোনও বাঁধ ছিল না। আমরা বাঁধ তৈরি করতে পারিনি, বিষয়টি এমন না। আমরা তৈরি করিনি নদীর প্রকৃতির প্রতি শ্রদ্ধার কারণে।

বিশ্বের সবচেয়ে উঁচু নদী ইয়ারলুং সাঙ্গপো। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৬ হাজার ৪০৪ ফুট উঁচুতে পৌঁছেছে। নদীটির গভীরতা যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়নের চেয়ে দ্বিগুণ।

নদীর তীব্র স্রোতের কারণে জলবিদ্যুৎ প্রকল্পের জন্য আদর্শ হলেও বিশেষজ্ঞরা এই বাঁধের রাজনৈতিক ও পরিবেশগত প্রতিক্রিয়া বিবেচনায় নিয়ে সতর্ক করছেন।

পাওয়ার কনস্ট্রাকশন কর্প অব চায়নার চেয়ারম্যান জ্যান জিয়ং জানান, চীনের সবুজ ভবিষ্যতের জন্য এই বড় বাঁধ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

চীনের সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্পের তুলনায় এই বাঁধ থেকে তিনগুণ বেশি বিদ্যুৎ উৎপাদন হবে।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম