মিয়ানমারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ জাতিসংঘ কর্মকর্তার

বিদেশ ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৫৮আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৩৯
image

মিয়ানমারে সেনা অভ্যুত্থানকে কেন্দ্র করে দেশটিতে নিষেধাজ্ঞা, অস্ত্র অবরোধ ও ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক তদন্তকারী থমাস অ্যান্ড্রুজ। তিনি মনে করেন, নিরাপত্তা পরিষদের এ নিয়ে ভাবা উচিত। মিয়ানমারে জাতিসংঘের একটি মিশন পরিচালনারও অনুরোধ জানিয়েছেন অ্যান্ড্রুজ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

১ ফেব্রুয়ারি ভোরে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। এই সামরিক অভ্যুত্থান ও ২৬০ জনেরও বেশি অন্যান্য নেতৃস্থানীয় ব্যক্তিসহ সু চিকে গ্রেফতার করে মিয়ানমারের গণতান্ত্রিক সংস্কারের পথ রুদ্ধ করে দিয়েছে দেশটির সেনাবাহিনী। এসব ঘটনার প্রতিক্রিয়ায় ২০০৭ সালের ‘জাফরান বিপ্লবের’ পর দেশটিতে সবচেয়ে বড় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) জাতিসংঘের মিয়ানমারবিষয়ক তদন্তকারী অ্যান্ড্রুজ জানান, দেশটিতে নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের বিরুদ্ধে যে তাজা গুলি ব্যবহার করছে তার প্রমাণ হিসেবে তাদের হাতে বিভিন্ন প্রতিবেদন ও ছবি এসেছে। এ ধরনের কর্মকাণ্ডকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেন তিনি।

এদিকে জাতিসংঘে নিযোজিত মিয়ানমারের দূত মিন্ত থু বলেছেন, তার দেশ জাতিসংঘ ও আসিয়ানের সঙ্গে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করে যাবে। তিনি আরও বলেন, ‘দেশে সদ্য জন্ম নেওয়া গণতান্ত্রিক রূপান্তরকে স্থবির করতে চাই না আমরা।’

টানা ছয় দিন ধরে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ চলার পর যুক্তরাষ্ট্র সামরিক জান্তার বিরুদ্ধে প্রথম ধাপের নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। ইউরোপীয় ইউনিয়নের আইনপ্রণেতারা তাদের দেশগুলোকেও মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। যুক্তরাজ্য জানিয়েছে, সু চির সরকারকে ক্ষমতা থেকে হটানো ১ ফেব্রুয়ারির অভ্যুত্থানের ঘটনায় শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনা করছে তারা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক জানিয়েছে, ক্ষমতা গ্রহণের পর থেকে মিয়ানমারের সামরিক বাহিনী ‘ভুল তথ্য ছড়িয়ে যাচ্ছে’ তাই তাদের পরিচালিত বিষয়বস্তুগুলোর দৃশ্যমানতা ছেঁটে দিচ্ছে তারা। পাশাপাশি মিয়ানমারের সরকারি সংস্থাগুলোর ‘বিষয়বস্তু সরানোর’ অনুরোধ পাঠানোর সুযোগও স্থগিত করবে বলে জানিয়েছে ফেসবুক।

/এফইউ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী