মিয়ানমার সেনাবাহিনীর মূল পেজ মুছে দিয়েছে ফেসবুক

বিদেশ ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৪৯আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২১, ২১:৩৮
image

মিয়ানমার সেনাবাহিনী পরিচালিত মূল পেজটি মুছে দিয়েছে ফেসবুক। সামাজিক যোগাযোগের প্লাটফর্মটি জানিয়েছে, সহিংসতায় উসকানির নীতিমালা ভঙ্গ করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে বিভিন্ন শহরে টানা বিক্ষোভ চলছে। সংখ্যালঘু গোষ্ঠী, কবি, পরিবহন শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সামরিক শাসন অবসানের দাবিতে বিক্ষোভ করছেন। অভ্যুত্থানবিরোধীরা সর্বশেষ নির্বাচনে জয়ী নেত্রী অং সান সু চি’র মুক্তিরও দাবি জানাচ্ছেন। এর আগে মাথায় গুলিবিদ্ধ এক বিক্ষোভকারী নিহত হয়েছেন। তবে সবচেয়ে বেশি বল প্রয়োগের ঘটনা ঘটেছে গত শনিবার দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালায়ে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ছোড়া গুলিতে দুই বিক্ষোভকারী নিহত এবং অন্তত ২০ জন আহত হয়।

বিক্ষোভকারীদের ওপর ওই সহিংসতার পর ফেসবুকের এক মুখপাত্র বিবৃতিতে বলেন, ‘বৈশ্বিক নীতিমালা অনুযায়ী আমরা ফেসবুক থেকে টাটমাডাও ট্রু নিউজ ইনফরমেশন টিম পেজটি মুছে দিয়েছি। কারণ, এটি বারবার আমাদের সহিংসতা এবং ক্ষতিরোধকারী কমিউনিটি নীতিমালা ভঙ্গ করেছে।’

মিয়ানমারের সেনাবাহিনী টাটমাডাও নামে পরিচিত। রবিবার থেকে এর ট্রু নিউজ পেজটি আর ফেসবুকে পাওয়া যাচ্ছে না। ফেসবুকের এই সিদ্ধান্তের বিষয়ে কোনও মন্তব্য করেনি দেশটির সেনা মুখপাত্র।

মিয়ানমারে ঘৃণাবাদী প্রচারণা ঠেকাতে ব্যর্থতার জন্য আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়ে ফেসবুক গত কয়েক বছর ধরেই দেশটির নাগরিক অধিকার কর্মী এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিবিড়ভাবে কাজ শুরু করেছে। ২০১৮ সালে ফেসবুক মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং ছাড়াও আরও ১৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে নিষিদ্ধ করে। এছাড়া সমন্বিতভাবে ঘৃণা ছড়ানোর দায়ে সেনা সদস্যদের পরিচালিত শত শত পেজ ও অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের